শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:২৯ পিএম, ২০২১-০২-২৭
এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত সংবাদকর্মী বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন শাহজাদপুর প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীরা।শনিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শাহজদপুর প্রেস ক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শাহজাদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আবুল কাশেম, সহ-সভাপতি এম এ জাফর লিটন,যুগ্ম-সাধারণ সম্পদাক সাংবাদিক মোঃ আল আমিন হোসেন, সাংবাদিক রাসেল সরকার, এসময় সাংবাদিক মুজাক্কির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদকর্মীরা বলেন, সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যাকাণ্ডের এক সপ্তাহ পেরিয়ে গেলেও হত্যাকারীরা গ্রেফতার হয়নি। দ্রুত দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
উল্লেখ্য, গত শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট বাজারে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এই সংবাদ কর্মী না ফেরার দেশে চলে যান। এ মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক মুমিদুজ্জামান জাহান,সাগর বসাক,শামসুর রহমান শিশির,জহুরুল ইসলাম,মাসুদ মোশারফ, মিলন মাহফুজ, আমিনুল ইসলাম,এম এ হান্নান, নয়ন আলী, জাহিদ হাসান,মীর্জা হুমায়ন, মিথুন বসাক,প্রমুখ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited