চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

জামালপুরে মাছ বাজারের দ্বিতল ভবন নির্মাণ কাজ বন্ধ পালিয়েছে ঠিকাদার ফারহান আহম্মেদ

জামালপুরে মাছ বাজারের দ্বিতল ভবন নির্মাণ কাজ বন্ধ পালিয়েছে ঠিকাদার ফারহান আহম্মেদ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:৪১ পিএম, ২০২৫-০৫-১৯

জামালপুরে মাছ বাজারের দ্বিতল ভবন নির্মাণ কাজ বন্ধ পালিয়েছে ঠিকাদার ফারহান আহম্মেদ

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুর সদর উপজেলার দুই শত বছরের পুরনো নান্দিনা বাজার। বহু আবেদন নিবেদনের পর নান্দিনা বাজারে পুরনো মাছ বাজারে জন্য একটি বহুতল ভবন বরাদ্দ হয় গত সরকারের আমলে। কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদার জেলা যুবলীগ নেতা কাজ শেষ না করেই পালিয়ে গেছে। এতে প্রায় ৯ মাস ধরে কাজ বন্ধ থাকায় থাকায় জনদুর্ভোগ চরম পর্যায়ে পৌছেছে। জানা গেছে,গ্রামীণ হাট বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় জামালপুর সদরের নান্দিনা বাজারে দ্বিতল ভবন নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। প্রকল্প বাস্তবায়নের জন্য গত ২০১৯ সালের ২ জুলাই ভবন নির্মাণ কাজ শুরু হয়। যার প্রাক্কলিত ব্যয় ধরা হয় ২কোটি১১লাখ টাকা। তবে চুক্তিভিত্তিক দরপত্রের মাধ্যমে ১কোটি ৮১লাখ১৯ হাজার টাকায় কার্যাদেশ দেওয়া হয়। কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জহুরুল হক দুলাল। তবে উপ-ঠিকাদার হিসেবে কাজ পায় জামালপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহাম্মেদ। কাজের সময়সীমা ছিল ২০২০ সালের ৫ নভেম্বর পর্যন্ত। কিন্তু আজ ২০২৫ সনের মে মাস প্রায় ৪ বছর অতিবাহিত হলেও এখনো সেই কাজ শেষ হয়নি। অভিযোগ উঠেছে,দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে গত বছরের ৫ আগস্ট থেকে পলাতক রয়েছে উপ-ঠিকাদার ফারহান আহম্মেদ। এর পর থেকেই ভবনের কাজ বন্ধ রয়েছে। নান্দিনা বাজারের ব্যবসায়ী জামিল হাসান ও মুরাদ আলী বলেন,গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হঠাৎ কাজ বন্ধ করে গা-ঢাকা দেন উপ-ঠিকাদার ফারহান আহাম্মেদ। ১কোটি ৮লাখ টাকার বিল উত্তোলনের পর তিনি আর কাজে হাত দেননি। যদিও এলজিইডির দাবি,নির্মাণকাজের ৯০ ভাগ অগ্রগতি হয়েছে,তবু বাজার ভবনটি এখনও জনগণের কোনো কাজে আসছে না। স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন,নির্মাণাধীন ভবনের অনেক জায়গায় বড় বড় ফাটল দেখা দিয়েছে,যা ভবিষ্যতে বড় বড় ধরনের ধর দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে।অথচ এই ভবনের নিচতলায় কাঁচা শাক-সবজি, মাছ-মাংস বিক্রির কাজে ব্যবহৃত হওয়ার কথা ছিল। বিষয়টি নিয়ে কথা হয় রানাগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি নওয়াব হোসেন জুয়েলের সাথে জানান, উপ ঠিকাদার জেলা যুবলীগ নেতা ফারহান আহমেদ ভবন নির্মাণের নামে দুর্নীতি করে মোটা টাকা আত্বসাৎ করেছেন। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পর পরই ফারহান পালিয়ে গেছে। জরুরি ভিত্তিতে ফারহান আহম্মেদকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। সেই সাথে উক্ত কাজে ফাঁকি ও অর্থ আত্মসাতের জন্য তার কঠোর শাস্তি দাবি জানাচ্ছি। রানাগাছা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন ও যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলামও একই কথা বলেন। লুটপাট কারী ফারহানের গ্রেফতার ও তার শাস্তি নিশ্চিতকরণের জন্য প্রশাসনের প্রতি জোর অনুরোধ জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। বিষয়টি নিয়ে এলজিইডির জামালপুর সদর উপজেলা প্রকৌশলী আকরাম হোসেন তালুকদার জানান,তিনি এখানে নতুন যোগদান করেছেন। এসেই এসব কাজের ঠিকাদারদের নোটিশ করেছেন। নান্দিনা বাজার ভবনের কাজ ৯০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে দাবি করে তিনি বলেন,অসমাপ্ত কাজ শেষ করতে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

রিটেলেড নিউজ

ইশরাকরা হেরে গেলে বিপদ বাড়বে দেশের:বর্হিবিশ্বে অনেক দেশে অপরাধ নিমূর্লে তাদের প্রধানমন্ত্রী পর্যন্ত অস্ত্রহাতে ছুটে গেছেন

ইশরাকরা হেরে গেলে বিপদ বাড়বে দেশের:বর্হিবিশ্বে অনেক দেশে অপরাধ নিমূর্লে তাদের প্রধানমন্ত্রী পর্যন্ত অস্ত্রহাতে ছুটে গেছেন

জিএসএসনিউজ ডেস্ক : : মাকসুদ আহমেদ : গোটা রাজধানী জুড়ে মাদকের অবাধ বিচরণ নতুন কোন কিছু নয়। পতিত ফ্যাসিস্ট সরকারের সুধীর্...বিস্তারিত


বিজয়নগরে২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১

বিজয়নগরে২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১

জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গà...বিস্তারিত


জনকল্যাণের এক অনন্য নজির: পুবাইলে ৩৯নং ওয়ার্ডের ৭৫ পুণ্যার্থীকে নিয়ে ওমরায় গেলেন সমাজসেবক নুরুজ্জামান মৃধা

জনকল্যাণের এক অনন্য নজির: পুবাইলে ৩৯নং ওয়ার্ডের ৭৫ পুণ্যার্থীকে নিয়ে ওমরায় গেলেন সমাজসেবক নুরুজ্জামান মৃধা

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,প্রতিনিধি, গাজীপুর মহানগর: ​সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজসেবাকে ইবাদত হিসেবà§...বিস্তারিত


সাবেক আমলার ‘হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে পূজা উদযাপন ফ্রন্টের সংবাদ সম্মেলন

সাবেক আমলার ‘হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে পূজা উদযাপন ফ্রন্টের সংবাদ সম্মেলন

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ পà...বিস্তারিত


জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ à¦...বিস্তারিত


ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর