শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:২৭ পিএম, ২০২৫-০৫-৩১
কাজী শহীদ: মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে গাজীপুর মহানগরীর ৪১ নং ওয়ার্ড, খিলগাঁও আপন ভুবন রিসোর্টে পূবাইল থানা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও দুঃস্থ, অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একাধারে বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। তাঁর জীবন ও আত্মত্যাগ আমাদের সকলের জন্য এক অম্লান দৃষ্টান্ত। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাঁর আদর্শকে স্মরণ করি এবং তাঁর প্রবর্তিত গণতান্ত্রিক মূল্যবোধকে ধরে রেখে দেশের উন্নয়ন ও মুক্তি সংগ্রামে নতুন উদ্দীপনা ও একাত্মতা গড়ে তোলার অঙ্গীকার করি।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম ফজলুল হক মিলন, আহবায়ক, গাজীপুর জেলা বিএনপি। প্রধান বক্তা হিসেবে ছিলেন জনাব শওকত হোসেন সরকার, সভাপতি, গাজীপুর মহানগর বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম মঞ্জুরুল করিম রনি, সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর বিএনপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পূবাইল থানা বিএনপির সভাপতি মো: মনির হোসেন (বকুল), যাঁর নেতৃত্বে এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন পূবাইল থানা বিএনপির সাধারণ সম্পাদক জনাব হারুন অর রসিদ সরকার। এছাড়া বক্তব্য রাখেন পূবাইল থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব মোঃ জাকির হোসেন সরকার, ৪১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোশাররফ হোসেন দেওয়ান এবং সাধারণ সম্পাদক আলামি সরকার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
এই বিশেষ আয়োজনের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়ার অকুতোভয় নেতৃত্ব ও অবিস্মরণীয় ত্যাগের কথা স্মরণ করা হয় এবং দেশের গণতন্ত্রের প্রতি অবিচল প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। উপস্থিত সবাই একযোগে প্রতিজ্ঞা করেন, দেশের ন্যায় ও স্বাধীনতার পক্ষে নিজেদের সকল শক্তি ও সম্পদ উৎসর্গ করে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে তাঁরা নিবেদিতপ্রাণ। আসুন, আমরা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচারের জন্য একত্রিত হই এবং দেশের উন্নয়ন ও শান্তির পথে অগ্রসর হই।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি :নরসিংদী সদর উপজেলা চিনিসপুর নন্দীপাড়া মৌজায় ৪ দশমিক ৬৬ পয়েন্ট জায়গার উপ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্য নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited