চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

কমলনগরে টিকটকে ভাইরাল অশ্লীল ছবি,তালাকের হুমকি দিয়ে গৃহবধূকে বাবার বাড়ী পাঠালো স্বামী

কমলনগরে টিকটকে ভাইরাল অশ্লীল ছবি,তালাকের হুমকি দিয়ে গৃহবধূকে বাবার বাড়ী পাঠালো স্বামী

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৮:৩৯ পিএম, ২০২৫-০৬-২৪

কমলনগরে টিকটকে ভাইরাল অশ্লীল ছবি,তালাকের হুমকি দিয়ে গৃহবধূকে বাবার বাড়ী পাঠালো স্বামী

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে দুই সন্তানের জননী ও স্থানীয় এক গৃহবধূর চেহারার মুখের অংশকে সুপার এডিট করে অচেনা অন্য একাধিক নারীর প্রদর্শিত শরীরের অশ্লীল দেহের সঙ্গে যুক্ত করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটক আইডিতে ছড়িয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। একপর্যায়ে গৃহবধুকে বেধড়ক মারধর করে তালাকের হুমকি দিয়ে বাবার বাড়িতে পাঠিয়ে দেন স্বামী। উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৪ নং ওয়ার্ড নাছিরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। গৃহবধূর অভিযোগ, গত চার মাস ধরে দেশ এবং বিদেশ থেকে ব্যবহারকারী একাধিক ফেইক ফেসবুক আইডিসহ আরও অন্তত ত্রিশটিরও বেশী টিকটক একাউন্ট থেকে প্রতিদিনই গৃহবধূর বিকৃত করা ছবি ও কয়েক সেকেন্ডের এডিট করে বানানো ভিডিও পোস্ট করা হচ্ছে। ন্যক্কারজনক এমন কান্ডকে কেন্দ্র করে সংসারে অশান্তি সৃষ্টি হলে গৃহবধূকে তালাকের হুমকি দিয়ে দুই শিশুসন্তানসহ বাবার বাড়িতে পাঠিয়ে দেন তার স্বামী। স্বামীর দেয়া তালাকের হুমকিতে দিশেহারা হয়ে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেন বলেও জানান ভুক্তভোগী ওই গৃহবধূ। এ ঘটনায় গৃহবধূর মা বাদি হয়ে সোমবার রাতে কমলনগর থানায় এক নারী সহ চারজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্র জানা যায়, পূর্বের সংঘটিত পারিবারিক তুচ্ছ একটি ঘটনার প্রতিশোধ নিতে প্রতিবেশী নাহার নামের এক নারী দীর্ঘদিন ধরে গৃহবধূর সংসার ভাঙার পরিকল্পনা করেন। কৌশলে গৃহবধূর মোবাইল থেকে তার ছবি এবং ভিডিও সংগ্রহ করে নেয় ওউ নারী । পরে প্রবাসে থাকা এলাকার পরিচিত কয়েকজন বন্ধুদের দিয়ে গৃহবধূর ছবি বিকৃতি করে ফেইক ফেসবুক আইডি ও টিকটকে ছড়িয়ে দেন। এতে গৃহবধূর সংসার ভাঙার উপক্রম হয়। সম্প্রতি প্রতিবেশী সালাউদ্দিন তার নিজ নামীয় ফেসবুক আইডি থেকে গৃহবধূর কুরুচিপূর্ণ একটি ছবি পোস্ট করলে গৃহবধূর মা বাবা এলাকার গণ্যমান্য লোকজনদের নিয়ে গিয়ে সালাউদ্দিনের মোবাইল জব্দ করেন। পরে ওই মোবাইলে গৃহবধূর ছবি বিকৃতি করে পোস্ট করার প্রমান মেলে। স্থানীয়দের জিজ্ঞেসাবাদে নাহারের প্ররোচনায় পড়ে সালাউদ্দিন গৃহবধূর ছবি বিকৃতি করে পোস্ট করার কথা স্বীকার করে বলে এজাহারে উল্লেখ করা হয়। যে কারণে বিচার দাবি করে প্রতিবেশী নাহার, সালাউদ্দিন, আজগর হোসেন ও আলমগীর সহ চারজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দেন বাদি। কমলনগর থানার অফিসার ইনচার্জ ওসি তহিদুল ইসলাম জানান, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রিটেলেড নিউজ

ইশরাকরা হেরে গেলে বিপদ বাড়বে দেশের:বর্হিবিশ্বে অনেক দেশে অপরাধ নিমূর্লে তাদের প্রধানমন্ত্রী পর্যন্ত অস্ত্রহাতে ছুটে গেছেন

ইশরাকরা হেরে গেলে বিপদ বাড়বে দেশের:বর্হিবিশ্বে অনেক দেশে অপরাধ নিমূর্লে তাদের প্রধানমন্ত্রী পর্যন্ত অস্ত্রহাতে ছুটে গেছেন

জিএসএসনিউজ ডেস্ক : : মাকসুদ আহমেদ : গোটা রাজধানী জুড়ে মাদকের অবাধ বিচরণ নতুন কোন কিছু নয়। পতিত ফ্যাসিস্ট সরকারের সুধীর্...বিস্তারিত


বিজয়নগরে২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১

বিজয়নগরে২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১

জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গà...বিস্তারিত


জনকল্যাণের এক অনন্য নজির: পুবাইলে ৩৯নং ওয়ার্ডের ৭৫ পুণ্যার্থীকে নিয়ে ওমরায় গেলেন সমাজসেবক নুরুজ্জামান মৃধা

জনকল্যাণের এক অনন্য নজির: পুবাইলে ৩৯নং ওয়ার্ডের ৭৫ পুণ্যার্থীকে নিয়ে ওমরায় গেলেন সমাজসেবক নুরুজ্জামান মৃধা

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,প্রতিনিধি, গাজীপুর মহানগর: ​সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজসেবাকে ইবাদত হিসেবà§...বিস্তারিত


সাবেক আমলার ‘হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে পূজা উদযাপন ফ্রন্টের সংবাদ সম্মেলন

সাবেক আমলার ‘হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে পূজা উদযাপন ফ্রন্টের সংবাদ সম্মেলন

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ পà...বিস্তারিত


জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ à¦...বিস্তারিত


ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর