শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:২৪ পিএম, ২০২৫-০৮-১৬
নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে প্রতিহিংসা থেকে ইবনে সিনা পপুলার ডেন্টাল কেয়ারের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচারের অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, অখ্যাত কিছু ডেন্টাল চেম্বারের প্ররোচনায় একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে এই অপপ্রচার চালাচ্ছেন। রবিবার (১৭ আগস্ট) সকালে জেলার লক্ষ্মীপুর শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে ঘন্টাব্যপী আলাপকালে ভুক্তভোগী ডেন্টিস্ট মো. মাইনউদ্দিন এমনি অভিযোগ করেন।
তিনি সাংবাদিকদের জানান, ইবনে সিনা পপুলার ডেন্টাল কেয়ার উপজেলা সদর হাজিরহাটের উত্তর বাজারে অবস্থিত। এই প্রতিষ্ঠানে তিনি নিজে দক্ষতার সাথে দীর্ঘ আটমাস ধরে নিয়মিতভাবে সেবা দিয়ে আসছেন । সেবার মান ও রোগীদের আস্থার কারণে কিছু অসাধু ব্যক্তি প্রতিহিংসাবশত তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে অভিযোগ তার।
ডেন্টিস্ট মাইনউদ্দিন আরও বলেন, "জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পদার্থ বিজ্ঞানে অনার্স শেষ করে ঢাকায় একটি খ্যাতনামা প্রতিষ্ঠান থেকে ডেন্টালের উপর ডিপ্লোমা কোর্স সম্পন্ন করি। এরপর সরকারি বিভিন্ন হাসপাতাল থেকে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছি। গেল বছরের অক্টোবর মাসে হাজিরহাট বাজারে " ইবনেসিনা পপুলার ডেন্টাল কেয়ার নামে দাঁতের রোগীদের চিকিৎসা দিতে একটি চেম্বার ও ক্লিনিক খুলি। এরপর থেকে অসংখ্য রোগীকে সুনামের সঙ্গে চিকিৎসা সেবা দিয়ে আসছি। এতে কিছু ব্যক্তি হিংসার বশবর্তী হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে।"
তিনি বলেন,একটি মহল তার প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করতে কয়েকজন রোগী দিয়ে ফাঁদে ফেলার চেষ্টা করেছেন। এবং মোটা অংকের টাকার দাবি করেছেন। এতে তারা সফল না হওয়ায় মিথ্যা বানোয়াট গল্প তৈরী করে অপপ্রচারে লিপ্ত হয়েছেন।
তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপপ্রচারকারীদের বিরুদ্ধে যাথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং অপপ্রচারে বিভ্রান্ত না হতে সচেতন মহলকে আহবান জানিয়েছেন তিনি।
জিএসএসনিউজ ডেস্ক : : মাকসুদ আহমেদ : গোটা রাজধানী জুড়ে মাদকের অবাধ বিচরণ নতুন কোন কিছু নয়। পতিত ফ্যাসিস্ট সরকারের সুধীর্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গà...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,প্রতিনিধি, গাজীপুর মহানগর: সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজসেবাকে ইবাদত হিসেবà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ পà...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ à¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited