শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:২৭ পিএম, ২০২৫-০৯-১৪
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের মিথ্যাচার ও ন্যায় বিচারের দাবিতে জামালপুরের ইসলামপুরে দক্ষিণ ভেঙ্গুড়া গ্রামে জমি সংবাদ সম্মেলন করেছে ভোক্তভোগী হারুন অর রশিদের পরিবার। রবিবার(১৪সেপ্টেম্বর) দুপুরে ভোক্তভোগীর নিজ বাড়ী ভেংগুড়া গ্রামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হারুন অর রশিদের খালাতো ভাই অপু জানান, ভোক্তভোগী হারুন অর রশিদ (উজ্জ্বল) এর সাথে প্রতিপক্ষ সাইফুল গংদের সহিত জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দীর্ঘদিন যাবৎ শত্রুতা চলে আসছে। আমার ভাই ও আসামিপক্ষ একই গ্রামের বাসিন্দা। গত ১১ জুলাই ২০২৫ তারিখে সাইফুল ইসলাম গংরা মামাদের দখলীয় জমি বেদখলের চেষ্টা করে। এ সময় হারুন রশীদ বাঁধা দিলে লোহার রড ও লাঠি দিয়ে তাকে মারধর করে। ওই ঘটনায় আহত মামা ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরদিন ১৪ জুলাই পুনরায় সাইফুল গংরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা করলে এ সময় আমার ফুফাতো ভাই হারুন অর রশিদ বাঁধা দিলে তার উপর হামলা করে। এতে মাথা,কপাল ও কানসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় আমার ফুফাতো ভাইকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন,থানায় মামলা করতে গেলে দায়িত্বরত কর্মকর্তার পরামর্শে আদালতে মামলা করা হয়। তিনি এসব ঘটনা সংবাদ সম্মেলনের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ন্যায়বিচার নিশ্চিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মাকসুদ আহমেদ : গোটা রাজধানী জুড়ে মাদকের অবাধ বিচরণ নতুন কোন কিছু নয়। পতিত ফ্যাসিস্ট সরকারের সুধীর্...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited