চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি: নবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি: নবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০২:২২ পিএম, ২০২৫-০৯-২৬

পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি: নবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

দোহার -নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা : পি আর ছাড়া নির্বাচন মানবে না জনগণ। জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কার ছাড়া কোনো নির্বাচন বাংলার জমিনে হবে না। সরকার দেশ পরিচালনায় ব্যর্থ। তারা আইনশৃংখলা সামলাতে পারেনি। এসব দাবি নিয়ে নবাবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী এক বিক্ষোভ মিছিল ও সামবেশ করেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় বাগমারা স্কুলের সামনে থেকে নবাবগঞ্জ গোল চত্বর পর্যন্ত মিছিলটি প্রদক্ষিণ করে। পরে তারা নবাবগঞ্জ গোল চত্বরে সমাবেশ করে বিভিন্ন দাবি তুলে ধরেন। নবাবগঞ্জ উপজেলা জামায়তের আমীর মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল মাওলানা মোহাম্মদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ঢাকা-১ আসনের(দোহার-নবাবগঞ্জ) সংসদ সদস্য প্রার্থী ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিষ্টার নজরুল ইসলাম। বাগমারা থেকে ১৪ টি ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীরা সমবেত হয়ে ব্যানার ফেষ্টুন ও দাড়িপাল্লা প্রতীক নিয়ে মিছিলে অংশ নেয়। নবাবগঞ্জ গোলচত্বর সমাবেশে নজরুল ইসলাম বলেন, পিআর পদ্ধতি ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। কালো টাকার প্রভাব ও দুর্নীতি প্রতিরোধে এ প্রক্রিয়া ছাড়া জনগণের আশা পূরণ হবে না। একটি দল ক্ষমতায় যেতে মরিয়া হয়ে গেছে। তারা পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথে হাটতে চায়। তারা রাতে ভোট মেরে জনপ্রতিনিধি হওয়ার স্বপ্নে বিভোর। তাঁদের সে আশা কখনোই পূরন করতে দেবে না জানগণ। জামায়াতের এ নেতা বলেন, ছাত্রজনতার রক্ত মাড়িয়ে বর্তমান সরকার ক্ষমতায় বসেছে। তারা দেশের আইনশৃংখলা ঠিক করতে পারেনি। এ ক্ষেত্রে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। সংস্কার ছাড়া এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দেয়া সম্ভব নয়। তিনি দোহার নবাবগঞ্জের মানুষের জন্য শান্তি ও উন্নয়ন টেকসই করতে দাড়িপাল্লায় ভোট দেওয়ার আহবান জানান। ব্যারিষ্টার নজরুল বলেন, কোনো চাঁদাবাজ ও দখলদারদেরকে আপনারা ভোট দিবেন না। জামায়াত যদি কারো বাড়ি দোকানপাট ও প্রতিষ্ঠান দখল করে থাকে এমন একটি প্রমাণ হাজির করুন। প্রকাশ্যে তার বিচার হবে। এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা সহকারি সেক্রেটারী জেনারেল এবিএম কামাল হোসাইন, দোহার উপজেলা সভাপতি ডা. শহিদুজ্জামান, সেক্রেটারী মাওলানা নুরে আলম ঝিলু, হাফেজ আব্দুল ওয়াহাব দোহারী প্রমুখ।

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


ইশরাকরা হেরে গেলে বিপদ বাড়বে দেশের:বর্হিবিশ্বে অনেক দেশে অপরাধ নিমূর্লে তাদের প্রধানমন্ত্রী পর্যন্ত অস্ত্রহাতে ছুটে গেছেন

ইশরাকরা হেরে গেলে বিপদ বাড়বে দেশের:বর্হিবিশ্বে অনেক দেশে অপরাধ নিমূর্লে তাদের প্রধানমন্ত্রী পর্যন্ত অস্ত্রহাতে ছুটে গেছেন

জিএসএসনিউজ ডেস্ক : : মাকসুদ আহমেদ : গোটা রাজধানী জুড়ে মাদকের অবাধ বিচরণ নতুন কোন কিছু নয়। পতিত ফ্যাসিস্ট সরকারের সুধীর্...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর