শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৩৬ পিএম, ২০২৫-০৯-২৭
প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর) গাজীপুরের কালীগঞ্জে জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা জামায়াতের উদ্যোগে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমির মো. খাইরুল ইসলাম। তিনি বলেন, “দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার রক্ষায় ৫ দফা দাবি বাস্তবায়নের কোনো বিকল্প নেই। স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে উভয় কক্ষে পিআর পদ্ধতিতে ভোট প্রবর্তন করতে হবে। একইসঙ্গে প্রয়োজনীয় সংস্কার কার্যকর করা, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন, দৃশ্যমান বিচারের নিশ্চয়তা প্রদান এবং দেশবিরোধী ১৪ দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।” সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফতাব উদ্দিন এবং সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তাইজুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর মো. মোখলেসুর রহমান, মো. মাহমুদুল হাসান সহ আরও অনেকে। সমাবেশে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল কালীগঞ্জ শ্রমিক কলেজ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : মাকসুদ আহমেদ : গোটা রাজধানী জুড়ে মাদকের অবাধ বিচরণ নতুন কোন কিছু নয়। পতিত ফ্যাসিস্ট সরকারের সুধীর্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গà...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,প্রতিনিধি, গাজীপুর মহানগর: সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজসেবাকে ইবাদত হিসেবà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ পà...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ à¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited