শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০২:২৬ পিএম, ২০২৫-১০-১৫
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের স্থল গ্রামে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের সুযোগ্য কন্যা ও আসন্ন নির্বাচনে সরিষাবাড়ী-৪ আসনের সম্ভাব্য বিএনপি মনোনয়নপ্রার্থী সালিমা তালুকদার আরুনীর পক্ষে আয়োজিত এক পথ সভা বৈঠকে হামলার চেষ্টা চালায় প্রতিপক্ষের সমর্থকরা। ঘটনাটি ঘটে মঙ্গলবার(১৫অক্টোবর)সন্ধ্যায় মাগরিবের নামাজের পর চান্দুরমোড় এলাকায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,পথ সভা বৈঠক চলাকালীন সময়ে ফরিদুল কবির শামীম তালুকদারের পক্ষের কিছু লোক বৈঠকে প্রবেশ করে অংশগ্রহণকারীদের উদ্দেশে কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ শুরু করে বৈঠকটি ভণ্ডুল করার চেষ্টা চালায়। স্থানীয় বিএনপির কয়েকজন পদধারী নেতা ও সহযোগী নেতাদের নামও এ ঘটনায় উঠে এসেছে। তাদের মধ্যে মুসা আব্দুল খালেক ও খালেক কানা ফিরোজ আলম সোহাগ,সোহেল মিয়া,আমির হামজা,লাল মিয়া,কলোনির হাই,ফারুক,মুসা নামটি বিশেষভাবে উল্লেখযোগ্য। অভিযোগ রয়েছে,মুসা আগেই ঘটনাস্থলে উপস্থিত থেকে ফোনে যোগাযোগের মাধ্যমে আরও কয়েকজনকে ডেকে এনে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করেন। তবে এলাকার সাধারণ মানুষ ও উপস্থিত নারীরা সাহসিকতার সঙ্গে তাদের প্রতিহত করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের দৃঢ় অবস্থানের মুখে হামলাকারীরা দ্রুত সরে যায়। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন,সালিমা তালুকদার আরুনীর জনপ্রিয়তা বাড়তে থাকায় একটি বিশেষ গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited