শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৪৫ পিএম, ২০২১-০৩-০৫
ইসমাঈল হোসেন (ব্রাহ্মণবাড়িয়া) : আখাউড়ায় আইনমন্ত্রী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এড. আনিসুল হক বলেছেন, কিছু দিন আগেবাংলাদেশ গরীব দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। জনগণের সহযোগিতায় শেখ হাসিনার পরিশ্রমের ফসল এটি। সকলে মিলে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকলে বাংলাদেশের ভবিষ্যৎ পাল্টে যাবে। গতকাল শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে ষ্টেশন চত্বরে এক পথসভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের কোন পরিকল্পনা সরকারের আছে কীনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, কিছু দিনের মধ্যে তা দেখতে পাবেন। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্র বদলে গেছে। বাংলাদেশের মানুষের টাকায় শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করেছেন। কারও কাছ থেকে ঋণ নিতে হয় নাই। বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের রুল মডেল হিসেবে পরিরিচত হয়েছে। সবই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে। আমরা ২০৪১ সালে বাংলাদেশকে সারা বিশ্বে একটি উন্নত দেশ হিসেবে পরিচিত করে তুলব। আইনমন্ত্রী আরও বলেন, করোনা মহামারিতে সারা বিশ্বে ২৫ লক্ষ লোক মারা গেছে। আমরা আর কাউকে হারাতে চাইনা। করোনার বিরুদ্ধে আমাদের যে যুদ্ধ, সে যুদ্ধে আমরা জয়ী হতে চাই। এজন্য তিনি সকলকে দ্রুত করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান, পুলিশ সুপার আনিসুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আবুল কাসেম ভূইয়া, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ-আলম, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো: জয়নাল আবেদীন প্রমুখ। এর আগে তিনি সকাল সাড়ে দশটায় ঢাকা থেকে আন্ত:নগর মহানগর এক্সপ্রেস ট্রেনে আখাউড়ায় এসে পৌঁছেন। এদিকে শুক্রবার বিকালে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি থেকে সেলাই মেশিন বিতরণ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্থর উদ্বোধন করবেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited