চট্টগ্রাম   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের নির্যাতনে প্রাণ গেলো অন্তঃসত্ত্বা দুই সন্তানের জননী শারমিনের

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের নির্যাতনে প্রাণ গেলো অন্তঃসত্ত্বা দুই সন্তানের জননী শারমিনের

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০১:৩৫ পিএম, ২০২১-০৩-০৭

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের নির্যাতনে প্রাণ গেলো অন্তঃসত্ত্বা দুই সন্তানের জননী শারমিনের

ইসমাঈল হোসেন (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চানপুর উত্তর জগৎসারে স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়ে অন্তঃসত্ত্বা দুই সন্তানের জননী শারমিন আক্তার (২৬) নামে এক গৃহবধূকে প্রাণ দিতে হলো। গত ২৬ ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯ টার সময় এ ঘটনা ঘটে। সরজমিনে গিয়ে জানাযায়, শারমিন আক্তারের স্বামী আলম মিয়া ও তার বাড়ির লোকজন প্রায়ই যৌতুকের টাকার জন্য নির্যাতন করতেন। কয়েক দফা বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার পরও ক্ষান্ত হননি স্বামী আলম মিয়া ও তার পরিবারের লোকজন, ঘটনার দিন রাত্রে পিত্রালয় হতে টাকা এনে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন স্বামী আলম মিয়া ও তার পরিবারের লোকজন। টাকা আনতে অপারগতা স্বীকার করায় ক্ষেপে যান যৌতুকলোভী পরিবারের সদস্যরা। টাকা এনে দিতে না পারায় প্রাণে মারার জন্য ব্যাপক মারপিট করেন। এক পর্যায় গৃহবধূ শারমিনের শরীরে স্প্রিট জাতীয় পদার্থ ঢেলে আগুন লাগিয়ে ঘরের বাহির হতে দরজা লাগিয়ে দেয়। অগ্নিদগ্ধ শরীর নিয়ে শারমিন প্রাণে বাঁচার জন্য পেছনের ঘরের দরজা দিয়ে বাহির হইয়া পাশের বাড়ির ময়লা পানির গর্তে পরে গিয়ে প্রাণ বাঁচাতে চেষ্টা করেন। তার পরেও ক্ষান্ত হয়নি পাষণ্ড খুনিরা প্রাণে মারার উদ্দেশ্যে রামদা নিয়ে দৌড়েযায়। পরে এলাকার লোকজন ঘটনাটি দেখতে পায়। এলাকার মানুষ শারমিন আক্তারকে গুরুতর অবস্থা দেখে শারমিন আক্তারের পিত্রালয়ে মোবাইল ফোনে খবর জানালে পিত্রালয় হইতে লোকজন এসে দেখতে পান সারা শরীর ঝলসে গেছে, অজ্ঞান হয়ে পড়ে আছে শারমিন । চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায় শারমিন আক্তার এর বাবার বাড়ির লোকজন। কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার্ড করেন উন্নত চিকিৎসার জন্য। ঢাকা চিকিৎসাধীন অবস্থায় শারমিন আক্তারের বাবা মোঃ গেদু মিয়া মেয়ের উপর নির্যাতনের বিচার চেয়ে পাঁচজনকে আসামি করে আসামিরা হলেন প্রধান আসামি আলম মিয়া, তার ভাই নুরুল ইসলাম, দুলাল মিয়া, সোনিয়া বেগম, ও কবিতা বেগম,দের আসামি করে বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ওসি বরাবর ন্যায়বিচার পাওয়ার আশায় একটি মামলা দাখিল করেন। মামলাটি তদন্তাধিন, তদন্ত শেষ হতে না হতেই গত ৪/৩/২০২১ বৃহস্পতিবার রাতে মৃত্যু যন্ত্রণায় ছটফট করে শারমিন মৃত্যুর কোলে ঢলে পড়েন। অথচ শারমিনের বাবার দেওয়া অভিযোগটি সদর মডেল থানায় রেকর্ড হয়নি। মৃতমেয়ের ময়নাতদন্ত ও দাফন সম্পন্ন করে হত্যা মামলা নিয়ে থানায় গেলে গ্রহণ করেনি ওসি। আগুনে পুড়িয়ে নির্যাতনে হত্যা মামলা গ্রহণ না করার বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আব্দুর রহিমের সাথে আলাপ কালে তিনি এই মামলার বিষয় কিছু বলতে পারবে না বলে অপারগতা প্রকাশ করেন।

রিটেলেড নিউজ

মতিঝিল থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্ববায়ক রাজুর মাতা’র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মতিঝিল থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্ববায়ক রাজুর মাতা’র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: রাজধানীর কমলাপুর ইষ্টার্ণ কমার্শিয়াল কমপ্লেক্স নিবাসী সাজ্জাদ খান, মতিঝিল থানা য...বিস্তারিত

:পূবাইলে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

:পূবাইলে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:​গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪...বিস্তারিত

কালীগঞ্জে কালিকুটি নাজিমিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন

কালীগঞ্জে কালিকুটি নাজিমিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন

জিএসএসনিউজ ডেস্ক : : ​কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি ​গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত

পুবাইলে  ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সম্পন্ন

পুবাইলে  ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সম্পন্ন

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: ​পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত

লাল সবুজের ছোয়া

লাল সবুজের ছোয়া

জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত

অপরাধের মহোৎসবে অতিষ্ঠ পুবাইলবাসী: চুরি-ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার দাবি

অপরাধের মহোৎসবে অতিষ্ঠ পুবাইলবাসী: চুরি-ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার দাবি

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর