চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামের ১৬টি আসনের ৩২ এমপি প্রার্থীর স্ত্রীদের নেই কোন আয় তবুও শত কোটি টাকার সম্পদ   

চট্টগ্রামের ১৬টি আসনের ৩২ এমপি প্রার্থীর স্ত্রীদের নেই কোন আয় তবুও শত কোটি টাকার সম্পদ   

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:৩৩ পিএম, ২০২৬-০১-০৬

চট্টগ্রামের ১৬টি আসনের ৩২ এমপি প্রার্থীর স্ত্রীদের নেই কোন আয় তবুও শত কোটি টাকার সম্পদ   

বেঞ্জামিন রফিক : আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থীদের দেয়া হলফনামা পর্যালোচনা করে চট্টগ্রামের ১৬টি আসনে৩২ এমপি প্রার্থীর স্ত্রীরা নামকা ওয়াস্তে ব্যবসার উল্লেখ করলেও স্ত্রীর সম্পদের পরিমাণ অনেক বেশি মর্মে খবর পাওয়া গেছে।

পর্যবেক্ষনে দেখা যায়, চট্টগ্রামে সর্বনিম্ন ৪ কোটি থেকে সর্বোচ্চ সাড়ে ১৮ কোটি টাকা পর্যন্ত সম্পদ রয়েছে ৯ স্ত্রীর। তন্মধ্যে ৬ জনের সর্বোচ্চ তিন কোটি টাকার সম্পদ রয়েছে। সম্পদ নেই এমন ৫ জনকে বাদ দিলে বাকি প্রার্থীর স্ত্রীদের সর্বনিম্ন ২০ লাখ টাকা থেকে সর্বোচ্চ ৬০ লাখ টাকা পর্যন্ত সম্পদ রয়েছে। মজার ব্যাপার হলো আয়ের ঘরে কোনো তথ্য না দিলেও অধিকাংশ এমপি প্রার্থী তাদের স্ত্রীর পেশা ব্যবসা কিংবা চাকরি দেখিয়েছেন। তবে অনেকেই দেননি। কেউ রেখেছেন ‘শূন্য’, কেউ লিখেছেন ‘প্রযোজ্য নহে’।

এবার আসা যাক চট্টগ্রাম-১৩ আনোয়ারা আসনের  প্রসঙ্গে।  এ আসনে বহুল আলোচিত সমালোচিত বিএনপিদলীয় প্রার্থী সরওয়ার জামাল নিজাম। প্রশ্নের উদ্রেক করে  তাঁর স্ত্রী নাজনীন নিজামকে দেখিয়েছেন পেশায় ব্যবসায়ী। আবার স্ত্রীর আয়ের ঘরে তিনি লিখেছেন ‘প্রযোজ্য নহে’।  শুধু প্রকাশ্যে আসা   তাঁর স্ত্রীর কোটি ২৪ লাখ টাকার সম্পদ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আনোয়ারা উপজেলার একাধিক সূত্র জানিয়েছে তার বেনামে সম্পদের পরিমান অনেক বেশি।

সরওয়ার জামাল নিজামের দেয়া উদ্ভট তথ্যের পাশাপাশি  সামগ্রিক বিষয়ে একাধিক বিশ্লেষক জানিয়েছেন, স্বাধীনতার পর থেকে প্রার্থীদের হলফনামায় দেওয়া সম্পদের তথ্য ছিল মিথ্যায় ভরা।হলফনামায় মিথ্যা ও উদ্দেশ্যমুলক ভূয়া তথ্য দেয়াটা চলে আসছে প্রতিটি নির্বাচনে।পতিত আওয়ামীলীগ হলফনামায় মিথ্যা ভ্রান্তিকর তথ্য দেয়াকে একজন আরেকজনের সাথে রীতিমতো প্রতিযোগীতা করে গেছে। আজ পর্যন্ত হলফনামায় উদ্দেশ্যমূলক ভ্রান্তিকর তথ্য প্রদান ও সত্য গোপন করার জন্য কাউকে শাস্তি পেতে হয়নি বলেও সূত্রটি উল্লেখ করেছে।

জামায়াত প্রার্থী ডা. একেএম ফজলুল হক চট্টগ্রাম-৯ কোতোয়ালি-বাকলিয়া আসনের প্রার্থী।তাকে সকল জামাত প্রার্থীর মাঝে সবচেয়ে অর্থশালী হিসেবে রেকর্ড করেছেন তেমনি তার স্ত্রী আমেনা শাহীনও  অন্যান্য জামাত প্রার্থীদের স্ত্রীদের তুলনায় রেকর্ডের অধিকারী।তার সাড়ে ৪ কোটি টাকার সম্পদ রয়েছে। অথচ হলফনামায় স্ত্রীর আয়ের ঘরে লিখেছেন ‘প্রযোজ্য নয়’।

বিএনপি’র আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসনে প্রাথী। তাঁর স্ত্রী তাহেরা আলম। নির্ভরশীলদের আয়ের ঘরে ৩৭ লাখ টাকার হিসাব থাকলেও স্ত্রীর সম্পদের পরিমাণ সাত কোটি ৪০ লাখ টাকা।

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে বিএনপিদলীয় এমপি প্রার্থী আসলাম চৌধুরীর স্ত্রী। পেশা ব্যবসা হলেও বছরে সেখান থেকে তাঁর আয় হয় মাত্র ৯ লাখ ১৮ হাজার টাকা। অথচ জামিলা নাজনীন ১৮ কোটি ৫০ লাখ টাকার সম্পদের মালিক। এর মধ্যে অস্থাবর সম্পত্তির মূল্য ১২ কোটি টাকা ও স্থাবর সম্পত্তির মূল্য ছয় কোটি ১১ লাখ টাকা।

চট্টগ্রাম-৬ রাউজান আসনের বিএপিদলীয় প্রার্থী গোলাম আকবর খোন্দকারের স্ত্রী রিজিয়া আকবর খোন্দকার গোটা চট্টগ্রামে প্রার্থীর স্ত্রীদের মাঝে সম্পদের দিক থেকে তৃতীয় স্থানে অবস্থান করছেন।৪০ লাখ টাকার অস্থাবর ও ১৫ কোটি ৪০ লাখ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে।  তাতে কি হলফনামায় স্ত্রীর পেশা ব্যবসা দেখিয়ে স্ত্রীর আয়ের ঘরে দেননি কোনো তথ্য। লিখেছেন ‘প্রযোজ্য নহে’।

জাতীয় গণতান্ত্রিক জোটের প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম-৫ হাটহাজারী আসনের প্রার্থী।  তিনি  স্ত্রী স্ত্রী পারভীন মাহমুদের  পেশা ব্যবসা চিহ্নিত করলেও সেখান থেকে কোনো আয় নেই বলে জানিয়োছেন। যদিও তাঁর স্ত্রীর ১৫ কোটি টাকার সম্পদ বিদ্যমান। এর মধ্যে অস্থাবর সম্পদ রয়েছে ১২ কোটি ১২ লাখ টাকার, আর স্থাবর সম্পদের মূল্য প্রায় ৩ কোটি টাকা।

এবার আসা যাক হুম্মাম কাদের চৌধুরীর স্ত্রী শ্যামানজার শ্যামা খান প্রসঙ্গে। পেশা ব্যবসা হলেও তা থেকে আসে না কোনো আয়। তবুও ৪৩ কোটি ২০ লাখ টাকার সম্পদ রয়েছে তাঁর। হুম্মাম কাদেরের সম্পদের পরিমাণ ৮১ লাখ ৯০ হাজার টাকা হলেও তাঁর তুলনায় স্ত্রীর সম্পদ ৫২ গুণ। নগদ টাকাও ৭ গুণ।

চট্টগ্রাম-৮ বোয়ালখালী-চান্দগাঁও আসনের বিএনপিদলীয় প্রার্থী এরশাদ উল্লাহর স্ত্রী সাদিয়া এরশাদ প্রায় সাত কোটি টাকা মূল্যের সম্পদের মালিক। পেশা ব্যবসা দেখালেও স্ত্রীর আয়ের ঘরে শূন্য লিখেছেন স্বামী এরশাদ উল্লাহ।

চট্টগ্রাম-১৪ চন্দনাইশ আসনে এলডিপি মনোনীত প্রার্থী ওমর ফারুকের স্ত্রী সাবিনা শারমিন। শিক্ষকতা পেশায় থাকলেও তাঁর কোনো আয় নেই। এটা কী করে সম্ভব তা জানা নেই কারো।  অথচ পাঁচ কোটি ৭০ লাখ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে তাঁর।   

চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনে বিএনপিদলীয় প্রার্থী নাজমুল মোস্তফা আমীনের স্ত্রীর নাম আনোয়ারা বেগম। পেশায় তিনি গৃহিণী। তারপরও চার কোটি ২০ লাখ টাকার সম্পদ রয়েছে তাঁর।

চট্টগ্রাম-১৪ চন্দনাইশ আসনে বিএনপিদলীয় প্রার্থী জসিম উদ্দিন আহমদের স্ত্রী তানজিনা সুলতানা জুহির কোনো আয় না থাকলেও তিন কোটি টাকার সম্পদ রয়েছে।

চট্টগ্রাম-১২ পটিয়া আসনের জামায়াত প্রার্থী মোহাম্মদ ফরিদুল আলমের স্ত্রী সুলতানা বাদশার কোনো আয় না থাকলেও দুই কোটি টাকার সম্পদ রয়েছে। একই মূল্যের সম্পদ রয়েছে শেলী আকতারের। তিনি চট্টগ্রাম-৮ আসনে জামায়াত প্রার্থী মোহাম্মদ আবু নাছেরের স্ত্রী।

চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনে জামায়াত প্রার্থী এটিএম রেজাউল করিমের স্ত্রী কোহিনুর নাহার চৌধুরী পেশায় চিকিৎসক। তাঁর সম্পদের পরিমাণ আড়াই কোটি টাকা।

চট্টগ্রাম-৯ কোতোয়ালি আসনে বিএনপিদলীয় প্রার্থী আবু সুফিয়ানের নুরতাজ বেগম ও শর্মিলী ইয়াসমিন নামে দুইজন স্ত্রী রয়েছেন। তাদের দুজনই কোটিপতি।

চট্টগ্রাম-১০ হালিশহর-পাহাড়তলী আসনের বিএনপিদলীয় এমপি প্রার্থী সাঈদ আল নোমানেরও দুই স্ত্রী। সাজিয়া আবদুল্লাহ ও ফজিলাতুন্নেছা সূচির পেশা ব্যবসা। তারা দুজনই কোটিপতি। এর মধ্যে সাজিয়া আবদুল্লাহ দুই কোটি ২০ লাখ ও ফজিলাতুন্নেছার এক কোটি ১৫ লাখ টাকার সম্পদ রয়েছে।

চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসনে বিএনপি-জামায়াতের প্রার্থী মোস্তফা কামাল পাশা ও আলাউদ্দীন সিকদার। দুই প্রার্থীর গৃহিণী স্ত্রীর কোনো সম্পদ ও আয় নেই। ১৬টি আসনের মধ্যে কেবল সন্দ্বীপেই কোনো

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


ইশরাকরা হেরে গেলে বিপদ বাড়বে দেশের:বর্হিবিশ্বে অনেক দেশে অপরাধ নিমূর্লে তাদের প্রধানমন্ত্রী পর্যন্ত অস্ত্রহাতে ছুটে গেছেন

ইশরাকরা হেরে গেলে বিপদ বাড়বে দেশের:বর্হিবিশ্বে অনেক দেশে অপরাধ নিমূর্লে তাদের প্রধানমন্ত্রী পর্যন্ত অস্ত্রহাতে ছুটে গেছেন

জিএসএসনিউজ ডেস্ক : : মাকসুদ আহমেদ : গোটা রাজধানী জুড়ে মাদকের অবাধ বিচরণ নতুন কোন কিছু নয়। পতিত ফ্যাসিস্ট সরকারের সুধীর্...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর