শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১২:১৩ পিএম, ২০২৬-০১-২১
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর–২ ইসলামপুর আসনটি বিএনপির সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় হয়েছে। বিএনপির দলীয় ভাবে তিনজন মনোনয়ন প্রত্যাশী থাকলেও চুড়ান্তভাবে একজন মনোনয়ন পাওয়া দলীয় স্বার্থে সবাইকে একত্রিত করে মাঠে কাজ করার গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত নিয়েছে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে চুড়ান্ত মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু। মনোনয়ন প্রত্যাশী ছিলেন,শরিফুল ইসলাম খান (ফরহাদ) এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিমের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল একসঙ্গে নির্বাচনী মাঠে কাজ করার অঙ্গীকার করেন।
আলোচনা সভায় নজরুল ইসলাম খান বলেন, ইসলামপুর আসনটি বিএনপির বিজয়ী করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই আসনটি উপহার দিতে হবে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করাই আহ্বান জানান। দলীয় সুত্রে জানাযায়,মঙ্গলবার(২০জানুয়ারি) সকালে কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের বাসভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনায় সভায় আরো উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফিজুর রহমান,ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির,বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু,সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল,পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সার্বিক সহযোগিতা করেন উদীয়মান তরুণ নেতা ও নজরুল ইসলাম খানের সহোদর ভাই শফিকুল ইসলাম খান ফরহাদ।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মাকসুদ আহমেদ : গোটা রাজধানী জুড়ে মাদকের অবাধ বিচরণ নতুন কোন কিছু নয়। পতিত ফ্যাসিস্ট সরকারের সুধীর্...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited