চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

জামালপুরে বিএনপি ও জামায়াত প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

জামালপুরে বিএনপি ও জামায়াত প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১২:৪৭ পিএম, ২০২৬-০১-২১

জামালপুরে বিএনপি ও জামায়াত প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ  এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের দুটি সংসদীয় আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) অধীন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি তদন্ত শুরু করেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে,জামালপুর–৪ (সরিষাবাড়ী উপজেলা) এবং জামালপুর–২ (ইসলামপুর উপজেলা) আসনে নির্বাচনী প্রচারণা ও কার্যক্রমে আচরণবিধি ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিক যাচাই শেষে সংশ্লিষ্ট কমিটিগুলো অভিযোগগুলো তদন্তযোগ্য হিসেবে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। জামালপুর–৪ আসনে জাতীয় সংসদ নির্বাচন,২০১৪ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা,২০২০ লঙ্ঘনের অভিযোগ গত ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত সভায় উত্থাপিত হয়।

অভিযোগে বলা হয়, বিএনপির মনোনীত প্রার্থী ফরিদুল কবীর শামীমের পক্ষে তাঁর ছোট ভাই প্রচারণামূলক কার্যক্রম চালিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন। এ অভিযোগের প্রেক্ষিতে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি প্রাথমিক যাচাই শেষে অভিযোগকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ এবং দাখিল করা ভিডিও ফুটেজ পর্যালোচনার নির্দেশ দেয়। একই সঙ্গে আচরণবিধিমালা, ২০২০–এর বিধি ৮ ও বিধি ৯ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। এ বিষয়ে আগামী ২৫ জানুয়ারি ২০২৬-এর মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে জামালপুর–২ আসনে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা,২০২২ লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ছামিউল হক ফারুকীর পক্ষে নির্বাচনী প্রচারণার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে,যা আচরণবিধিমালা,২০২২–এর বিধি ৬ ও বিধি ৮ লঙ্ঘনের শামিল। নূরুল ইসলাম সরকার নামের এক ব্যক্তি লিখিত অভিযোগের সঙ্গে ভিডিও প্রমাণ দাখিল করেন। প্রাথমিক যাচাইয়ে অভিযোগটি তদন্তযোগ্য বিবেচনায় সংশ্লিষ্ট প্রার্থী বা ব্যক্তিকে নির্দিষ্ট তারিখে কমিটির কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ হাজির হতে বলা হয়েছে। উভয় নোটিশের অনুলিপি বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, জেলা নির্বাচন কর্মকর্তা, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর দপ্তরে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান,অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রমাণ সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


ইশরাকরা হেরে গেলে বিপদ বাড়বে দেশের:বর্হিবিশ্বে অনেক দেশে অপরাধ নিমূর্লে তাদের প্রধানমন্ত্রী পর্যন্ত অস্ত্রহাতে ছুটে গেছেন

ইশরাকরা হেরে গেলে বিপদ বাড়বে দেশের:বর্হিবিশ্বে অনেক দেশে অপরাধ নিমূর্লে তাদের প্রধানমন্ত্রী পর্যন্ত অস্ত্রহাতে ছুটে গেছেন

জিএসএসনিউজ ডেস্ক : : মাকসুদ আহমেদ : গোটা রাজধানী জুড়ে মাদকের অবাধ বিচরণ নতুন কোন কিছু নয়। পতিত ফ্যাসিস্ট সরকারের সুধীর্...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর