শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:০২ পিএম, ২০২১-০৩-০৭
স্বপন কুমার দাস,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর দুমকি থানা কর্তৃক আয়োজিত বিকাল ৩টায় থানা প্রশাসনের সন্মুখে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি) ফাতেমা ইসলাম, প্রধান বক্তা হিসেবে দুমকী উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান জনাব হারুন অর-রশীদ হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয়, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, ও সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ বাংলাদেশ পুলিশ দুমকি থানার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালীন সময় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ, চলচিত্র প্রদর্শনীর মাধ্যমে উপস্থাপন, পরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভাষণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেখানো হয়। অনুষ্ঠান শেষে অফিসার ইনচার্জ দুমকি থানা মেহেদী হাসানের নেতৃত্বে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ কেক কাটেন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited