শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১২:২১ এএম, ২০২৬-০৬-২৭
নিউজ ডেস্ক: মানবেতর জীবন যাপন করা নির্যাতিত শ্রমিকদের পরিবর্তে, বিগত সরকারের আমলে নানান চক্রান্ত ও শ্রমিক নির্যাতনের হোতা, বহিরাগতদের অবৈধ নিয়োগ বন্ধের দাবীতে,বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী. প্রশাসনের সকল সংস্থা ও বন্দর কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করে চট্টগ্রাম উইন্সম্যান শিপ ক্রেন অপারেটর কল্যাণ বহুমূখী সমবায়(রেজি: ৯৭০৪)সমিতির সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংশ্লিষ্ট সমিতির সভাপতি বেলাল হোসেন।
বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মী এবং ভূক্তভোগীদের উপস্থিতিতে দু:খভারাক্রান্ত কন্ঠে সভাপতি বেলাল হোসেন তার বক্তব্যে বলেন- ১৬/৫/২০১৭ তারিখ হইতে আমরা উইস্নম্যান শিপ ক্রেন অপারেটর গন চট্টগ্রাম ব্যবহারকারী বাথ এন্ড শিপ হ্যান্ডলিং অপারেটর এর আওতাধীন ফরেন শীপগুলোতে ক্রেন অপারেটিং করে আসছি। বন্দর নগরীতে বৈধ কোন ট্রেড ইউনিয়ন না থাকায় চট্টগ্রাম বন্দর উইস্নম্যান শিপ ক্রেন অপারেটর কল্যাণ বহুমুখী সমবায় সমিতির রেজি ৯৭০৪ এর মাধ্যমে শ্রম অধিকার/ সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
“গত ১৮ সালে শিপ হ্যান্ডলিং বাথ অপারেটর কোম্পানিগুলোতে ১৫৪ জন উইন্সম্যান শিপ ক্রেন অপারেটর নিয়োগ হয়েছিল। তখন বাথ এন্ড শীপ হ্যান্ডলিং অপারেটর অ্যাসোসিয়েশন কার্যালয়ে উইন্সম্যান সমিতির রেজিস্টার বালাম দেখে সমিতির আইডিভুক্ত সদস্যদেরকে নিয়োগ দেয়া হয়। উক্ত সমিতির বর্তমান সদস্য সংখ্যা ১৩৭৯ জন । এর মধ্যে ৫৮১ জন বর্তমানে শীপ হ্যান্ডেলিং কোম্পানিগুলোতে কর্মরত রয়েছে। অবশিষ্ট সদস্যগণ বেকার-মানবতার জীবন যাপন করছে।”
লিখিত বক্তব্যে আরো বলা হয়, ইতিমধ্যে বাথ এন্ড শিপ হ্যান্ডলিং অপারেটর অ্যাসোসিয়েশন প্রতিনিধি ৭টি কোম্পানিতে সমিতির সদস্য নয় বহিরাগত ৪৯ জন অফারেটরের নিয়োগের জন্য তালিকা প্রদান করেছেন। যে সকল ক্রেন অপারেটর গন কর্মরত রয়েছেন মাসে ১৫ দিনের নিম্মে ডিউটি হচ্ছে এর মধ্যে ৭জন হারে অপারেটর নিয়োগ হলে সকল অপারেটরগণ না খেয়ে মরবে।
“তাই এই মুহূর্তে নিয়োগ বন্দ রাখার জোর দাবি জানাচ্ছি যদি সম্ভব হয় ২৪ঘন্টায় প্রতি ক্রেনে রানিং ২জন অপারেটর সাথে ১জন করে বৃদ্ধি রিলিভার বুকিং করিলে প্রত্যেকটি শিপ ২০/ পার্সেন্ট সময় দ্রুত পণ্য খালাস হবে এতে বাংলাদেশের বাৎসরিক হাজার হাজার কোটি টাকা ব্যায় কমবে। আন্তর্জাতিক বিশ্বে বন্দরের সুনাম দ্রুত বৃদ্ধি হবে কর্মরত অপারেটর নামাজ আদায় করতে পারবে শারীরিকভাবে সুস্থতা লাভ করবে এক্সিডেন্ট দুর্ঘটনার পরিমাণ কমবে তাই রিলিভার বুকিং প্রদ্রান এর অনুরোধ করছি তা না হলে বন্দর সচল এর লক্ষ্যে যে কোম্পানিগুলোতে অপারেটরের কম উক্ত কোম্পানিগুলোতে ১জন করে সমিতির আইডিভুক্ত সদস্য নিয়োগ করুন অন্যথায় চট্টগ্রাম বন্দরের শ্রম ওসন্তোষ সৃষ্টি হলে উইন্সম্যান শিপ ক্রেন অপারেটর প্রতিনিধিগণ দায়ী থাকবে না ।
শ্রমিক নির্যাতনের কথা উল্লেখ করে আরো বলা হয়, “২০২০ সালে আওয়ামী লীগ নামধারী কতিপয় চাঁদাবাজ চক্রের শোষণ নির্যাতনে বন্দর নগরীর জামাত-বিএনপি সমর্থিত শ্রমিক কর্মচারীগণ অতিষ্ঠ ছিল। আওয়ামী নামধারী চাঁদাবাজের নির্যাতনে সমিতির নির্বাচিত পরিষদের ১২জন নেতার মধ্যে ১০ জন ১ বছর পরিষদে অংশগ্রহণ করতে পারেনি। কর্মরত অপারেটরগণ চাকুরী হারানোর ভয়ে সমিতির কার্যালয়ে আসেনি। তখন বন্দর নগরীতে আওয়ামী নামধারী সিন্ডিকেটের বিরুদ্ধে আমি বন্দরনগরী ৮০% বিএনপি জামাত সমর্থিত শ্রমিক কর্মচারীদের মুক্তির লক্ষ্যে আমার নোয়াখালী সুবর্ণচর থেকে ৪২ জন মানুষ শহরে এনে তাদের থাকা-খাওয়া বহন করি। আমার সাথে সহকর্মী হিসাবে রেখে আওয়ামী নামধারী ধান্দাবাজদের সাথে টিকে থাকার লড়াই চালিয়ে গেছি।
আল্লাহর অশেষ রহমতে বন্দর নগরী শ্রমিক কর্মচারীদের কে নির্যাতন থেকে যতটুকু সম্ভব রক্ষার চেষ্টা করেছি এবং উক্ত সমিতির কর্মরত ৫৮১ জন অপারেটরের কর্মে যোগদানের তারিখ ১৬/৫/২০০৭ ইং হইতে গ্রাচুইটি ২৮ কোটি ৮৬ লক্ষ ৭০ হাজার ২৫২ টাকা বন্দর কর্তৃপক্ষ হতে অনুমোদন করিয়েছি। কর্মরত অপারেটরদের ওয়ারিশ নিশ্চিত করেছি এতে আমি ও আমার সহকর্মীদের আনুমানিক ৪ কোটি টাকা শ্রম অর্থ ব্যয় হয়েছে। আমার মা-বাবার অর্থ সম্পদ বিক্রি করেছি। বর্তমান ৯৪ লক্ষ টাকা ঋণ এর দায়ে আমিও আমার সহকর্মীগণ ফেরারি মানবতার জীবনযাপন করছি।
জানা গেছে ইতিমধ্যে বাংলাদেশ শীপ হ্যান্ডলিং অপারেটরের আওতাধীন কিছু ক্রেন অপারেটর নিয়োগ হবে।বিস্ময়কর ব্যাপার হলো পূর্বে এরাই আওয়ামী ব্যানারে বন্দরের শ্রমিকদেরকে শোষণ করেছে। ওই একই লোকগুলি ভোলপাল্টে বর্তমানে বিএনপি'র নাম বিক্রয় করে নানান ষড়যন্ত্র করে যাচ্ছে। এতে করে কেবল ভূক্তভোগীরাই নয়, খোদ বন্দরেরও ক্ষতির আশংকা রয়েছে।
আমার সমিতির বৈধ ক্রেন অপারেটর সদস্য রেখে বহিরাগত অপারেটর নিয়োগের পাঁয়তারা করছে ওই সকল চাঁদাবাজ ব্যক্তিদের বিষয়ে সরজমিনের তদন্ত করে আইনানুগ শাস্তি দাবি করছি।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited