শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:২৯ পিএম, ২০২৬-০৭-০২
শিবগঞ্জ(বগুড়া)সংবাদদাতা: বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৬নং বুড়িগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডভুক্ত আলীগ্রামকে পাশ্ববর্তী বিহার ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অন্তর্ভুক্তির প্রস্তাব বাতিল করে পূর্বের মতো বুড়িগঞ্জ ইউনিয়নেই বহাল রাখার দাবিতে স্মারকলিপি ও মানববন্ধনের আয়োজন করা হয়।গত ২১ জুন বগুড়ার জেলা প্রশাসক ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৃথক স্মারকলিপি জমা দেন গ্রামের জনগণ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আলীগ্রামে প্রায় ৩ হাজার ৫শ’ মানুষের বসবাস এবং মোট ভোটার সংখ্যা ২ হাজার ৬৭৭ জন। গণশুনানিতে অংশ নেওয়া ভোটারদের প্রায় ৯০ শতাংশ বুড়িগঞ্জ ইউনিয়নেই থাকার পক্ষে মতামত দিয়েছেন। সেই মতামতের তোয়াক্কা না করে ইউনিয়ন পরিবর্তনের উদ্যোগ গ্রহণ সংখ্যাগরিষ্টদের দাবীর পরিপন্থী মর্মে জানিয়েছেন এলাকাবাসী।
গ্রামটি বিচ্ছিন্ন করার তীব্র নিন্দা জানিয়ে একাধিক গ্রামবাসী জানান, পিতা-পিতামহের আমল থেকেই আলীগ্রাম ৬নং বুড়িগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত। জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, জমির খতিয়ান, ওয়ারিশ সনদসহ সব সরকারি নথিপত্র বুড়িগঞ্জ ইউনিয়নের ঠিকানায় লিপিবদ্ধ রয়েছে। ইউনিয়ন পরিবর্তনে বিদ্যমান নথি সংশোধনে সাধারণ মানুষকে দীর্ঘ ভোগান্তি ও অতিরিক্ত আর্থিক ব্যয়ের মুখে পড়তে হবে।
স্মারকলিপিতে আরও বলা হয়, শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক সুবিধার দিক থেকেও আলীগ্রাম বুড়িগঞ্জ ইউনিয়নের সঙ্গে অধিক সংযুক্ত। ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, কমিউনিটি ক্লিনিক ও বাজার গ্রামের নিকটবর্তী হওয়ায় বাসিন্দারা সহজেই এসব সেবা গ্রহণ করে আসছেন। ইউনিয়ন পরিবর্তন হলে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। এছাড়া নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার বিষয়টিও গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। এলাকাবাসীর দাবি, আলীগ্রাম দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে আসছে। তাই জননিরাপত্তা, প্রশাসনিক ধারাবাহিকতা এবং জনগণের মতামতের প্রতি সম্মান জানিয়ে আলীগ্রামকে বুড়িগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডেই বহাল রাখার আহ্বান জানানো হয়েছে। স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, ওয়ার্ড বিলুপ্ত করে বিহার ইউনিয়নে অন্তর্ভুক্ত করা হলে নির্বাচিত ওয়ার্ড সদস্যের পদ বিলুপ্ত হবে, ভোটকেন্দ্র পরিবর্তন হবে এবং জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা, জমির খতিয়ানসহ বিভিন্ন সরকারি রেকর্ড সংশোধনের প্রয়োজন হবে, যা জনদুর্ভোগ ও রাষ্ট্রীয় সম্পদের অপচয়ের কারণ হতে পারে। এলাকাবাসী আশা প্রকাশ করেন, গণশুনানিতে জনগণের দেওয়া মতামত, গণস্বাক্ষর এবং জনস্বার্থ বিবেচনায় প্রশাসন আলীগ্রামকে পূর্বের মতো ৬নং বুড়িগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডেই বহাল রাখার সিদ্ধান্ত গ্রহণ করবে।
আলীগ্রামকে বুড়িগঞ্জ ইউনিয়নে রাখার দাবিতে স্মারকলিপি ও মানববন্ধন

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মাকসুদ আহমেদ : গোটা রাজধানী জুড়ে মাদকের অবাধ বিচরণ নতুন কোন কিছু নয়। পতিত ফ্যাসিস্ট সরকারের সুধীর্...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited