শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:১২ পিএম, ২০২৬-০৭-২৩
নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময়ে অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসা বিআইডব্লিউটিএর পরিচালক (বন্দর ও পরিবহন) এ কে এম আরিফ উদ্দিনকে পুনরায় দায়িত্বে বহাল করার ঘটনায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে—কোন প্রক্রিয়ায়, কী ভিত্তিতে এবং কোন তদন্ত প্রতিবেদনের আলোকে তাঁকে পুনর্বহাল করা হয়েছে? অভিযোগগুলোর পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন হয়েছে কি না, সে বিষয়েও জানতে চাইছেন অনেকে। সমালোচকদের দাবি, যদি অভিযোগগুলো ভিত্তিহীন হয়ে থাকে, তবে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত তদন্তের ফলাফল প্রকাশ করে জনমনের সন্দেহ দূর করা। আর যদি অভিযোগের সত্যতা থেকে থাকে, তাহলে পুনর্বহালের সিদ্ধান্তের যৌক্তিকতা জনগণের সামনে স্পষ্ট করা প্রয়োজন। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিআইডব্লিউটিএর কাছে তদন্ত প্রতিবেদন, পুনর্বহালের কারণ এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া প্রকাশের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। জনগণের প্রশ্ন একটাই—কোন বিবেচনায় এ কে এম আরিফ উদ্দিনকে পুনর্বহাল করা হলো? বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের স্পষ্ট ব্যাখ্যা এখন সময়ের দাবি।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited