শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৫৪ পিএম, ২০২৬-০৭-২৭
কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত তিনটি স্মার্টফোন জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত টহল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে চামুড্ডা বাজার সংলগ্ন নৈবাড়ীগামী সড়কে অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি চায়ের দোকানের পাশ থেকে অনলাইনে জুয়া পরিচালনার সময় তিনজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মিলন মাঝি (২১), মো. ইয়ামিন ইসলাম (১৯) এবং অপূর্ব চক্রবর্তী (১৯)। পুলিশের দাবি, তারা বিকাশ, নগদ ও বিভিন্ন ব্যাংকের মাধ্যমে অর্থ লেনদেন করে মোবাইল ফোন ব্যবহার করে অনলাইনে জুয়া পরিচালনা ও খেলার সঙ্গে জড়িত ছিলেন। অভিযানের সময় তাদের ব্যবহৃত তিনটি স্মার্টফোন জব্দ করা হয়, যা আলামত হিসেবে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় পূবাইল থানায় জুয়া আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পূবাইল থানার পুলিশ জানায়, অনলাইন জুয়া, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited