শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:১১ পিএম, ২০২১-০৩-১১
স্বপনকুমার দাস, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : আসন্ন ১১ই এপ্রিল প্রথম ধাপে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে পটুয়াখালীর দুমকির মুরাদিয়া ইউপিতে দলীয় নৌকা প্রতীকে মনোনয়ন চান ৪ জন নেতা।
গত ১০ই মার্চ তৃনমূলপর্যায়ের প্রার্থী বাছাইয়ের লক্ষে উপজেলা আওমীলীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হলেও জেলা নেতৃবৃন্দ কোন সমঝোতায় পৌছতে সক্ষম হয়নি। জেলা নেতৃবৃন্দ তাদের প্রতি আস্থা রাখার আশ্বাস দেন এবং কেন্দ্রীয়ভাবে যিনি মনোনয়ন পাবেন তাঁর সাথে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। কেন্দ্র থেকে নৌকা প্রতীক প্রাপ্তির জন্য ইতোমধ্যে প্রার্থীরা জোর লবিং তদবির শুরু করেছেন। আকলিমা আক্তার আখি সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এ্যাড. মেহেদী হাসান মিজান এর স্ত্রী এবং আওয়ামী পরিবারের সদস্য, মো. মিজানুর রহমান শিকদার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগেরসহ-সভাপতি, মো. আনোয়ারুজ্জামান ইমরাজ সাবেক জেলা ছাত্রলীগসহ-সভাপতি এবং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আঃ রাজ্জাক প্যাদার পুত্র, মো. শাহ আলম (মাষ্টার) উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। প্রার্থীরা প্রত্যেকেই নিজেকে আওয়ামী লীগের পরিক্ষীত কর্মী এবং নৌকা প্রতীক পাবার যোগ্য মনে করেন। কেন্দ্রীয় দৌড়ঝাপে কে পাবেন নৌকা প্রতীক এবং কে হবেন মুরাদিয়ার নৌকার কান্ডারী তা দেখার জন্য মুরাদিয়ার সর্বসাধারণ তাকিয়ে আছে কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited