শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৫২ পিএম, ২০২১-০৩-১১
ইসমাঈল হোসেন (ব্রাহ্মণবাড়িয়া) : বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মরহুম এডভোকেট সিরাজুল হক বাচ্চুর কনিষ্ঠ পুত্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি’র ছোট ভাই মরহুম আরিফুল হক রনির ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।বুধবার বিকালে আখাউড়া উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর যুবলীগের আয়োজনে পৌর যুবলীগের সভাপতি মনির খাঁনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আবু কাউছার ভূঁইয়া, জাহিদ হাসান, আখাউড়া দহ্মিণ ইউনিয়ন যুবলীগ শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাদেকুল ইসলাম, সাবেক আখাউড়া উপজেলা ছাএলীগের সিনিয়র সহ-সভাপতি বর্তমান যুবলীগ নেতা মোঃখায়রুল বাশার ভূইয়া রিপু, বিশিষ্ট ব্যবসায়ি ও যুবলীগ নেতা হেলাল। বক্তারা মরহুম আরিফুল হকের জীবনী নিয়ে স্মৃতি চারণ করে আলোচনা করেন। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর যুবলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মরহুম আরিফুল হকের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও তাবারক বিতরণ করা হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited