শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৫৯ পিএম, ২০২১-০৩-১৭
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইসলামী ফাউন্ডেশন আলাদাভাবে কর্মসূচির আয়োজন করে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে ৩১ বার তোপধ্বনি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শতকণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন, মসজিদে মসজিদে দোয়া, আলোচনা সভা, শিক্ষাপ্রতিষ্ঠানেরর শিশুদের চিত্রাঙ্কণ, রচনা প্রতিযোগিতা, সুন্দর হাতের লেখা, বঙ্গবন্ধুর ওপর লিখিত সঙ্গীত, নৃত্য, গল্প বলা ও বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিল্পকলা একাডেমিতে প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় ইউএনও রুমন দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। তিনি ভার্চুয়ালি বক্তব্য রাখেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া এবং সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সাহিদুল হক দেওয়ানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস চেয়ারম্যান মহসীন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ, বীর মুক্তিযোদ্ধাপ মোশারফ হোসেন। 
এদিকে উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আলাদা কর্মসূচি পালন করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদের সভাপতিত্বে স্থানীয় কার্যালয়ে দোয়া-মিলাদ মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করেন। এতে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল, দপ্তর সম্পাদক আবুল কাশেম প্রধান, সাবেক পৌর কাউন্সিলর মো. মানিক মিয়া ইমন প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রক্ত দান এবং রক্তের গ্রুপ পরীক্ষা কর্মসূচির আয়োজন করেন। এর উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পলিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited