শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:২৭ পিএম, ২০২১-০৩-১৯
ইসমাঈল হোসেন (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মাণবাড়িয়ার আখাউড়ায় স্ত্রী ও শাশুড়ীর গায়ে শশুর বাড়িতে এসে এসিড নিক্ষেপ করে পালিয়ে যান আনন্দ পাল(৩৮) নামের এক ব্যক্তি । আজ ১৯ মার্চ দুপুর ১২ টার সময় জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামে এ ঘটনা ঘটে।এতে এসিডদগ্ধ পুতুল রাণী পাল (৫০) ও তার মেয়ে চন্দনা রাণী পালকে (৩০) জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত আনন্দ পাল পুরান ঢাকার তাঁতিবাজারের নিতাই পালের ছেলে। চন্দনার দুলাভাই অজিত পাল জানান, প্রায় ১০ বছর আগে চন্দনার সঙ্গে আনন্দের বিয়ে হয়। তাদের এক ছেলেসন্তান রয়েছে। আনন্দ সবসময় জুয়া খেলেন। লকডাউনের সময় আনন্দ জুয়া খেলে ঋণগ্রস্ত হন। এ নিয়ে চন্দনা ও আনন্দের মধ্যে কলহ চলছিল। পরে চন্দনাকে আখাউড়ায় তার বাবার বাড়িতে নিয়ে আসা হয়। তিনি আরও জানান, শুক্রবার সকালে আনন্দ শ্বশুরবাড়ি এসে চন্দনাকে বাড়ি যেতে চাপ দেন। তখন চন্দনা জানান ঋণশোধ করার পর বাড়ি যাবেন। এ নিয়ে বাগবিতণ্ডার জেরে আনন্দ তার কাপড়ের ব্যাগে করে লুকিয়ে আনা অ্যাসিড চন্দনার গায়ে ছুড়ে মারেন। চন্দনার চিৎকারে মা ঘটনাস্থলে এলে তার গায়েও অ্যাসিড নিক্ষেপ করেন আনন্দ। এতে চন্দনার গাল ও পিঠ এবং মায়ের গলার নিচের অংশ দগ্ধ হয়। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে ভাটামাথা গ্রামে পুলিশ পাঠানো হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited