শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:০১ পিএম, ২০২১-০৩-১৯
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা)প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় জমি চাষ নিয়ে দ্বন্দ্বে একজনকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বাঙ্গরা বাজার থানায় মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
স্থানিয় সুত্র ও পুলিশ জানায়, উপজেলার বাঙ্গরা বাজার থানার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বি-চাপিতলা গ্রামের ইব্রাহীম বেশ কয়েক বছর যাবৎ ট্রাকটর দিয়ে অন্যের জমি চাষ করে আসছিল। শুক্রবার সকালে একই গ্রামের সালাউদ্দিন তাতে ভাগ বসানোর জন্য দেবিদ্ধারের পৌর এলাকার সাগরের ট্রাকটর দিয়ে ইব্রাহীমের ভাতিজার জমি চাষ করতে থাকে। এ নিয়ে ইব্রাহীম ও সালা উদ্দিনের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে প্রথমে কিল গুসি দিয়ে ইব্রাহীম মাটিতে ফেলে দিয়ে ও পরে শ্বাসরোধ করে হত্যা করে।নিহত ইব্রাহীম(৬৯) উপজেলার বি-চাপিতলা গ্রামের মৃত: রোসমত আলীর ছেলে।এ বিষয়ে নিহতের ছেলে ফারুক বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ সাগর(২২) নামের একজনকে গ্রেফতার করেছে। সে দেবীদ্বার পৌর এলাকার জাকির মিয়ার ছেলে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান জমি চাষের বিরোধ নিয়ে ইব্রাহীমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকায় সাগর নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited