চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

 কুমিল্লায় পিতার ইটের আঘাতে প্রাণ গেলো পুত্রের

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:৫১ পিএম, ২০২০-০৮-২৭

 কুমিল্লায় পিতার ইটের আঘাতে প্রাণ গেলো পুত্রের

মোহাম্মদ শাহ্ আলম শফি , কুমিল্লা : কুমিল্লার বুড়িচং উপজেলা সদরের পশ্চিমপাড়া এলাকায় বাবার ইটের আঘাতে ছেলের মুত্যুও খবর পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পিতা পলাতক রয়েছে। 
স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার সদরের মোঃ আনোয়ার হোসেন এর সাথে তাঁর ছেলেদের মনমালণ্য চলে আসছিলো। বিভিন্ন বিষয় নিয়ে পিতা পুত্রদের মধ্যে  প্রাই ঝগড়া বিবাদ হতো। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে পিতা আনোয়ার হোসেন ও ছোট ছেলে জাহিদুল হাসান সবুজ ছাদে গাছ লাগাতে যায়। এসময় অপর ছেলে আবুল হাসানের (৩০) ছাদে গিয়ে পিতার সাথে তর্কে জড়িয়ে পরে। এক পর্যায়ে পিতা আনোয়ার হোসেন ও ছোট ভাই জাহিদ ইট ও কোদাল দিয়ে আবুল হোসেনের ঘাড় এবং মাথায় আঘাত করলে সে মারাত্মক ভাবে আহত হয়। আহত আবুল হাসনকে উদ্ধার করে প্রথমে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। পরবর্তীতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। নিহতের অপর বড় ভাই আবুল কালাম জানান, গাছের চারা লাগানো নিয়ে বাবা-ছেলে তিনজনের মধ্যে ঝগড়ার সুষ্টি হয়। ঝগড়া ও তর্ক-বির্তকের এক পর্যায়ে আবুল হাসান দৌড়ে বাড়ির ছাদের উপর উঠতে গিয়ে হোছট খেয়ে নিচে পড়ে যায়। নিহতের স্ত্রী তানিয়া আক্তার জানান, টাকা-পয়সা নিয়ে তার স্বামীর সাথে শ^শুড় আনোয়ার হোসেন ও দেবর জাহিদুল হাসান সবুজের প্রায়ই ঝগড়া হতো। এরই পরিপ্রেক্ষিতে সকালে বাড়ির ছাদের উপর গাছের চারা লাগাতে গেলে শ^শুর ও দেবর মিলে ইট ও কোদাল দিয়ে আঘাত করে মেরে ফেলে। বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে সঙ্গী ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা পলাতক রয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের    প্রস্তুতি চলছে।
 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর