চট্টগ্রাম   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কক্সবাজারে পেকুয়ার টইটং ইউ,পি'র' ৪নং ওয়ার্ডের চৌকিদার শামশু'র' তাণ্ডবে অতিষ্ট এলাকাবাসী

কক্সবাজারে পেকুয়ার টইটং ইউ,পি'র' ৪নং ওয়ার্ডের চৌকিদার শামশু'র' তাণ্ডবে অতিষ্ট এলাকাবাসী

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:২১ পিএম, ২০২১-০৩-২১

কক্সবাজারে পেকুয়ার টইটং ইউ,পি'র' ৪নং ওয়ার্ডের চৌকিদার শামশু'র' তাণ্ডবে অতিষ্ট এলাকাবাসী

নিউজ ডেস্ক :  দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে গ্রাম পুলিশ শামশুল আলমকে নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। সে পেকুয়া উপজেলাধীন টইটং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গ্রাম পুলিশের দায়িত্ব পালন করছে। তার বিরুদ্ধে রয়েছে মাদক পাচার ও সরকারি বনবিটের গাছ কাটাসহ নানা অভিযোগ।সরকারি ভাতার নামে একই এলাকার বিভিন্ন মানুষ থেকে ২থেকে ৫ হাজার টাকা পর্যন্ত অবৈধভাবে গ্রহণ করেছে এমন অভিযোগ অহরহ। খোঁজনিয়ে জানা যায়, তৎকালীন স্থানীয় বিএনপি নেতা মৃত মৌ.লোকমান হাকিমের সহায়তায় বাঁশখালীস্থ পুঁইছড়ি ইজ্জতিয়া উচ্চ বিদ্যালয় থেকে অবৈধভাবে ৮ম শ্রেণির সার্টিফিকেট বানিয়ে গ্রাম পুলিশের চাকরি নেয় এই শামশুল আলম। চাকরি নেয়ার পর থেকে বেপরোয়া হয়ে উঠে এই শামশুল। চৌকিদারির দাপট দেখিয়ে সম্পূর্ণ সরকারি বাগানের গাছ দিয়ে সরকারি রিজার্ভ ভূমিতে নির্মাণ করেছে দু'টি দোকান ও একটি বিলাসবহুল বাড়ি। ত্রাণের চাউল আত্মসাতের অভিযোগে বহিস্কৃত চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীর ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টিকারী এ চৌকিদার শামশু টইটং ইউনিয়নের যুবসমাজের কাছে নিয়মিত ইয়াবা ও মাদকদ্রব্য বিক্রি করে। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায় গ্রাম পুলিশের পোশাক গায়ে দিয়ে নিয়মিত ইয়াবা বিক্রি ও পাচার করলেও প্রশাসন নজরে আনছেনা। এ ছাড়া সন্ধ্যার পরে গ্রামে বসে ইয়াবার হাট। এতে বিক্রেতা চৌকিদার শামসু আর ক্রেতা এলাকার যুবসমাজ। এলাকাজুড়ে অভিযোগ আছে তাকে টাকা না দিলে সরকারি সুযোগসুবিধার তালিকায় মেলেনা ৪ নং ওয়ার্ডের কোনো মানুষের নাম। এ চৌকিদার দীর্ঘদিন ধরে সরকারি বাগানের গাছ কেটে পার পেয়ে গেলেও গত ২ জুন ২০২০ ইং তারিখ রাত ১১টার সময় গাছ কাটার খবর পেয়ে টইটং বনবিভাগের বিট অফিসার তার ঘর থেকে কর্তনকৃত গাছ উদ্ধার করে বনবিট অফিসে নিয়ে যায়। এ ব্যাপারে জানতে চাইলে টইটং বনবিট কর্মকর্তা জাবেদুল আব্বাস চৌধুরী বলেন, শামশুর ঘর থেকে সরকারি বাগানের গাছ উদ্ধার করার পর আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে,অফিসের বাইরে থাকায় মামলা নং জানাতে অপারগ। গত ২৪ এপ্রিল রাতে চুরি করে একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ সরকারি কালবার্টের ৮ টি পিলার অবৈধভাবে মনুয়ারা বেগম নামের একজন মহিলার কাছে বিক্রি করেছে এই গ্রাম পুলিশ। শুধু তাই নয়, সরকারি ১০০দিনের কর্মসূচির তালিকায় তার স্ত্রীর নাম ব্যবহার করে নিয়মিত টাকা উত্তোলনের অভিযোগ ও আছে তার বিরুদ্ধে। এই সম্পর্কে জানতে চাইলে ৪নং ওয়ার্ড প্রতিনিধি নবী হোছাইন বলেন, পরিষদে এবং এলাকায় এই ব্যাপারে সবাই বলাবলি করছেন। ৪নং ওয়ার্ডের বিধবা মহিলা মুস্তাফা বেগম বলেন " আমার দুটি সন্তান আছে, বিধবা ভাতা দেবার কথা বলে আমার কাছ থেকে ৩ হাজার টাকা নিয়েছে, কিন্তু বিধবা ভাতা দেয়নি। আমার সন্তানকে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করানোর জন্য একটা প্রত্যায়ন পত্রের জন্য ৫০০ টাকা নিয়ছে, কিন্তু প্রত্যায়ন পত্র দেয়নি।" একই ওয়ার্ডের ৮০ বছরের বৃদ্ধ নছরত আলি বলেন " আমাকে বয়স্কভাতা কার্ডের কথা বলে আড়াই হাজার টাকা নিয়েছে,কিন্তু আমাকে দেয়নি,আমি এই বিচার সরকারের কাছে চাই।" আরেক ৭০ বছরের বৃদ্ধা মাইমুনা খাতুন বলেন " হঠাৎ ১০/১২ জন মানুষ নিয়ে দিনদুপুরে আমার ঘরে ঢুকে আমাকে ও আমার মেয়েদেরকে মারধর করছে এই চকিদার শামশু, এলাকার মানুষের কাছে বিচার দিয়েছি,কেউ বিচার করেনি।" মাইমুনা খাতুনের মেয়ে রেহেনা বেগম বলেন " আমার মাকে মারতে দেখে আমি বাধা দিলে আমাকে মেরে হাত ভেঙ্গে দেয়, আমরা তার বিচার সরকারের কাছে চাই।" শুধু তাই নয়, পরিষদের চেয়ারম্যান ও সেক্রেটারির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে এলাকার অসংখ্য মানুষকে বাল্যবিবাহ সম্পাদনের জন্য জাল জন্ম নিবন্ধন পেতে সহযোগিতা করেছে এ গ্রাম পুলিশ। তার হাতে ২ থেকে ৩ হাজার টাকা দিলেই ১৩ বছরের কিশোরী হয়ে যায় ১৮ বছরের যুবতী আর ১৫ বছরের কিশোর হয়ে যায় ২১ বছরের যুবক। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন" চৌকিদার শামশু দীর্ঘদিন ধরে গ্রামের ছেলেদের কাছে ইয়াবা বিক্রি করে, গ্রামের যুবসমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। সন্ধ্যা পার হয়ে রাত ঘনিয়ে আসলেই তার বাড়ি ও দোকানের আশেপাশের বাগানে ইয়াবাসেবীদের আড্ডা বসে নিয়মিত। সে পরিষদের চৌকিদার বলে তাকে কেউ কিছু বলতে পারেনা, তার দুটি দোকানেই প্রতিদিন রাত হলে মদ ও জুয়ার আসর বসলেও কেউ কিছু বলতে সাহস পায়না"। এই ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে টইটং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাব উদ্দিন বলেন " শামশুর এই ব্যাপার গুলো আমার জানা ছিল না, তাকে ডেকে বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নিবো।" এর আগেও বিভিন্ন পত্রপত্রিকায় তার বিরুদ্ধে লেখালেখি হয়েছে। তার বিরুদ্ধে উক্ত অভিযোগসহ আরো বেশ কিছু বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও স্থানীয় জনসাধারণের মাঝে আলোচনার ঝড় উঠেছে। এই ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়েছেন স্থানীয়রা।

রিটেলেড নিউজ

:পূবাইলে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

:পূবাইলে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:​গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪...বিস্তারিত


কালীগঞ্জে কালিকুটি নাজিমিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন

কালীগঞ্জে কালিকুটি নাজিমিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন

জিএসএসনিউজ ডেস্ক : : ​কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি ​গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত


পুবাইলে  ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সম্পন্ন

পুবাইলে  ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সম্পন্ন

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: ​পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত


লাল সবুজের ছোয়া

লাল সবুজের ছোয়া

জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত


অপরাধের মহোৎসবে অতিষ্ঠ পুবাইলবাসী: চুরি-ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার দাবি

অপরাধের মহোৎসবে অতিষ্ঠ পুবাইলবাসী: চুরি-ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার দাবি

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত


বিজয়নগরে২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১

বিজয়নগরে২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১

জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর