শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৫৬ পিএম, ২০২১-০৩-২১
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি: “মাস্ক পরার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় মাস্ক ব্যবহারে গণমানুষের জনসচেতনতা সৃষ্টিতে র্যালী, পথসভা ও মাস্ক বিতরণ করেছে মুরাদনগর থানা পুলিশ।
রবিবার সকালে বাংলাদেশ পুলিশের উদ্যোগে মুরাদনগর থানা প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আল্লাহু চত্বরে এসে এক পথসভা করা হয়। পরে উপজেলার কোম্পানীগঞ্জ বাজার, বাখরনগর ও বাখরাবাদ বাজারে এলাকায় সাধারন মানুষকে মাস্ক ব্যবহারে আগ্রহী করতে পথসভা করা হয়। এসময় সাধারন মানুষ ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন মুরাদনগর থানা পুলিশের সদস্যরা।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) মীর আবিদুর রহমান, অফিসার ইনচার্জ মোঃ সাদেকুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুন নুর, সাব-ইন্সপেক্টর আবু হেনা মোহাম্মদ রেজা, সদর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার হোসেন, উপজেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়সাল আহমেদ নাহিদ, ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক শরিফ খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সফিক তুহিন, সহ-সভাপতি মেজবাহ উদ্দিনসহ মুরাদনগর থানায় কর্মরত সকল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited