শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:১২ পিএম, ২০২১-০৩-২২
আব্দুস সবুর খান, টঙ্গী : করোনা সংক্রমণ হার ঊর্ধ্বমুখী, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। তারপরও মানুষ স্বাস্থ্যবিধি মানছে না এবং মাস্ক ছাড়াই অফিস, আদালত, বাজার, গণপরিবহনে চলাফেরা করছে। সামাজিক দূরত্বের কোন বালাই নেই। এমন পরিস্থিতিতে গতকাল সোমবার সকালে টঙ্গী পূর্ব থানার প্রাঙ্গণে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
এসময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে ও আইজিপি নির্দেশে আমরা জনসচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। মানুষের অসাবধানতার কারনে করোনা সংক্রমণ হার উর্ধ্বমুখী হচ্ছে। আসুন আমরা সবাই সচেতন হই।
এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বরকত উল্লাহ খান (পিপিএম)। উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিন) ইলতুৎ মিস, উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর) জাকির হোসেন, উপ-সহকারি পুলিশ কমিশনার হাসিবুল আলম, সহকারি পুলিশ কমিশনার (গাছা জোন) আহসানুল হক, টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম, টঙ্গী পূর্ব থানার অফিসার ইসচার্জ জাবেদ মাসুদ, পরিদর্শক জাহিদুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ। এলাকায় মাস্ক পড়ার উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন এর মাধ্যমে পথচারী ও বিভিন্ন অফিস আদালতে চাকরিজীবীদের মাস্ক পরিয়ে দেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited