চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কুমিল্লা দক্ষিণাঞ্চলে বাড়ীর ছাদ বাগানের আগ্রহ বাড়ছে 

কুমিল্লা দক্ষিণাঞ্চলে বাড়ীর ছাদ বাগানের আগ্রহ বাড়ছে 

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৯:৩১ পিএম, ২০২১-০৩-২২

কুমিল্লা দক্ষিণাঞ্চলে বাড়ীর ছাদ বাগানের আগ্রহ বাড়ছে 

দেবব্রত পাল বাপ্পী, লাকসাম : কুমিল্লা দক্ষিনাঞ্চল জুড়ে নানান ধরনের ফল-ফলাদি ও ঔষুধি গাছ বপনে ছাদ বাগানের প্রতি আগ্রহ বাড়ছে এ অঞ্চলের ভবন মালিকদের। বর্তমান প্রযুক্তির যুগে ইট-কাঠের চাঁপে শহর থেকে গ্রাম পর্যন্ত হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার সবুজ বাগান। সবুজে ভরা গ্রাম বাংলার ঐতিহ্য ঘিরে বেড়ে উঠা নাগরিক সমাজের একটি অংশ সবুজ বাগান ধরে রাখতে চায়। দালান-কোঠার আবাসস্থল এলাকার সৌখিন মানুষরা একান্ত নিজস্ব ভাবনা আর প্রচেষ্টায় ভবনের ছাদে শাক-সবজিসহ নানান ধরনের ফল-ফলাদির গাছ বপন করে তৈরি করছেন ছাদ বাগান। 
স্থানীয় একাধিক সূত্র জানায়, এছাদ বাগান শুধুই সবুজ উপকরণ ধারন করে ক্ষান্ত হয় না, এলাকার পরিবেশ ও মানবদেহে পুষ্টি জোগাতে অন্যতম সহযোগিতার উৎস্য হিসেবে কাজ করে থাকে। ছাদ বাগান তৈরির প্রয়াস এখন শুধু ভবনের আবাসস্থলেই সীমাবদ্ধ নেই। ছড়িয়ে পড়েছে নানাহ কর্মস্থল ও বাসা-বাড়ির আঙ্গিনায়।  পৌরশহরের বেশি ভাগ ভবনের ছাদে এ সবুজ বাগান চোখে পড়লেও গ্রামাঞ্চলে তার চর্চা অনেক কম। ছাদ বাগানগুলোতে শোভা পাচ্ছে ফুল, ফল আর নানান ধরনের সবজি গাছ। অপরদিকে বর্তমান সরকার ইতি মধ্যে ছাদ বাগান মালিকদের উৎসাহ জোগাতে হোল্ডিং টেক্স কমানো এবং নাগরিক সুবিধা বাড়ানোর ঘোষনা দিয়েছেন। 
পৌর শহরের ভবন মালিকদের একাধিক সূত্র জানায়, সখের মৌহে এ ছাদ বাগান তৈরি করছি আমরা। কীটনাশক ও ভেজালমুৃক্ত সবজি এবং ফল ফলাদি উৎপাদন করাই আমাদের লক্ষ্য। এ ছাদ বাগান থেকে ফল-সবজি পরিবার পরিজন নিয়ে আমরা খাচ্ছি। এতে কোন ভেজাল কিংবা রাসায়নিক দ্রব্যের কোন মিশ্রন নেই। এক একটি ভবনের ছাদে সবজির পাশাপাশি প্রায় ৬০/৬৫ প্রজাতির ফুল ও ফল গাছ রয়েছে। পুরো বছর জুড়ে এছাদ বাগানের নানান ধরনের সবজি- ফল আমরা খেয়ে আসছি। যার কোন কমতি নেই। তবে কিছু কিছু ফল ও সবজি বাজারে বিক্রি করেও কিছু টাকা আয় হয়। 
ওই সূত্রটি আরও জানায়, এ অঞ্চলের প্রতিটি ভবনের ছাদে এ ধরনের ছাদ বাগান তৈরি করলে মানব দেহের পুষ্টির জোগানসহ এলাকার নানাহ পরিবেশ দূষনের ঝুঁকি কমাতে সহায়তা করবে। বেশ ক’টি ভবনের ছাদ বাগানে দেখা য্য়া সবজির মধ্যে পুদিনা, ধনিয়া, টমেটো, লাল শাক, পালং শাক, চুয়াই, মূলা, মরিচ, পেয়াজ, শসা, করোলা, শীম, ঝিঙ্গা এবং ফল-ফলাদির মধ্যে আম, পেয়ারা, পেঁপে, লেবু, মাল্টা, কমলা, তেজপাতা, জাম্বুরা, কাঠালসহ নানান ধরনের গাছ ও ফুলের মধ্যে গাঁধা, ডালিয়া, সূর্যমুখি, গোলাপ, হাসনাহেনা, মরিচাসহ নানান ফুল গাছ শোভা পাচ্ছে। 
জেলা দক্ষিনাঞ্চলগুলোর কৃষি দপ্তরের একাধিক কর্মকর্তা জানায়, জমিতে যে সব সবজি ও ফুল-ফলাদি এলাকার মানুষ চাষাবাদ করতে চিন্তা করে না কিন্তু সেসব প্রজাতির সবজি ও ফুল-ফলের এখন চাষাবাদ হচ্ছে এ অঞ্চলের বেশির ভাগ ভবনের ছাদ বাগানে। এমন ছাদ বাগান কৃষির মাধ্যমে সাংসারিক জীবনে মানুষ দৈনন্দিন খাবারের চাহিদা প্রয়োজন মতো মিটাতে পারছেন। ছাদ বাগানে জন্মানো বিদেশী অনেক ফল বাজারে চড়া দামে বিক্রি করে অর্থ আয়ের মাধ্যমে সংসারে কিছু হলেও সহযোগিতা হবে। তাই ছাদ বাগানে জন্মানো শাক-সবজি কিংবা ফুল ও ফল খুবই ভালো এবং স্বাস্থ্যকর ও পুষ্টিমান সমৃদ্ধ। 
এ ব্যাপারে জেলা-উপজেলা কৃষিদপ্তর বন বিভাগসহ স্থানীয় পুষ্টিবিদদের মুঠোফোনে বার বার চেষ্টা করেও তাদের কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর