শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:১৫ পিএম, ২০২১-০৩-২৩
মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান: দুটি স্থাপনা ভেঙ্গে পড়ছে। রাজধানীর বিমানবন্দর এলাকায় যা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। কাজ শুরুর ৯ বছরে খরচ বেড়েছে দ্বিগুণ। অথচ শেষ হবার খবর নেই। ৯ বছরেও যে কাজ শেষ হয় না, খরচ বাড়ে দ্বিগুণ; এ কাজ যারা করছে- যারা তদারকি করছে আর যারা দিয়েছে, তদন্তপূর্বক তাদের সবার বিরুদ্ধে ফৌজদারি আইনে একাধিক মামলা হওয়ার জরুরি।
স্থাপনাটি ভেঙে পড়ে সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে, বড় বড় প্রকল্পগুলো গ্রহণ ও বাস্তবায়নের নামে কীভাবে কাজের গুণগত মানের বারোটা বাজানো হচ্ছে। পাশাপাশি সময়ক্ষেপণ করে দেশের অর্থের অবাধ লুটপাট চলছে। অথচ কার্যাদেশের মধ্যে প্রকল্পের মেয়াদসহ সবকিছু উল্লেখ থাকে। যে কাজ করতে অন্য দেশে স্বল্প টাকা লাগে, সে একই কাজে আমাদের দেশে কয়েকগুণ বেশি খরচ করা হয়। অথচ সে কাজের স্থায়িত্ব তো দূরের কথা, নির্মাণাধীন অবস্থায় কীভাবে ভেঙে পড়ে- তার সর্বশেষ উদাহরণ বিমানবন্দর এলাকায় গার্ডার ধসে পড়া।
জানা গেছে, বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পে ১৩ মার্চ মাত্র আট ঘণ্টার ব্যবধানে দুটি দুর্ঘটনা ঘটে। এর একটি আবদুল্লাহপুরে অন্যটি বিমানবন্দর এলাকায়। আবদুল্লাহপুরে নাকি নতুন ঢালাই দেওয়া পিয়ার ক্যাপ ধসে পড়ে। আর বিমানবন্দর এলাকায় প্রকল্পের লঞ্চিং গার্ডার হঠাৎ কাত হয়ে ধসে পড়ে। এতে তিনজন চীনা নাগরিকসহ ছয়জন আহত হন।
এমন দুর্ঘটনা দেশে নতুন নয়, ২০১২ সালে চট্টগ্রামে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ধসে ১৭ জনের প্রাণহানি ঘটে। রাজধানীর সাইন্স ল্যাবরেটরির কাছে নির্মাণাধীন ফুটওভার ব্রিজের বিম ধসে বেশ কয়েকজন এবং মগবাজারে বিম ধসে কজন প্রাণ হারান। অথচ এসব নিয়ে আজ পর্যন্ত কারো দ- হয়েছে বলে জানা নেই। যাদের অবহেলায় এত প্রাণ ঝরল, তাদের বিচার না হওয়ায় কাজের নামে, প্রকল্পের নামে হরিলুট অব্যাহত। দেশে সত্যিকারের জবাবহিদিতা, নীতি-নৈতিকতা ন্যূনতম থাকলে এমন ঘটনা কল্পনা করা যেত না।
সকালের সূর্য যেমন বলে দেয় দিবসটি কেমন যাবে, বারংবার দুর্ঘটনাও বলে দেয় প্রকল্পটির ভবিষ্যৎ জগন্নাথ ট্র্যাজেডির পুনরাবৃত্তি না ঘটিয়ে পারে না। আর প্রকল্পের সঙ্গে যুক্তরা সময়ক্ষেপণ ও বারবার প্রকল্প ব্যয় বাড়ানোর আলাদিনের চেরাগের গল্পকেও হার মানানো যে অপূরন্ত অর্থের নিñিদ্র পথের সন্ধান পেয়েছে, তার ভবিষ্যৎ কত শত বছরে ও লাখো-কোটি ডলারে গিয়ে ঠেকবে বা আদৌ ঠেকবে কিনা আল্লাহ মালুম।
উন্নয়নের জন্য দেশে অসংখ্য প্রকল্প গ্রহণ করা হয়। কিন্তু প্রকল্পের নামে কিছু লোকের ভাগ্যের বদল হয় কল্পনাতীত। কাজের নামে চলে অর্থের ভাগ-বাটোয়ারা। কাজ চলে বছরের পর বছর নয়- যুগের পর যুগ; মাঝখানে বাড়ে প্রকল্প ব্যয় দ্বিগুণ, তিনগুণ; কয়েক গুণ! কিন্তু কাজের মান ও সম্পন্ন হওয়ার খবর নেই। মাঝখানে কাজের গুণগত মান হারিয়ে যাওয়ায় ধসের ঘটনায় অসংখ্য প্রাণহানি ঘটে। এর পরও টনক নড়ে না দায়িত্বশীলদের।
আমাদের দেশের সর্বোচ্চ আদালতের এসব প্রকল্পের পেছনে লুকায়িত রহস্য উদ্ঘাটনে স্বপ্রণোদিত হয়ে রুল জারি সময়ের দাবি। অন্যথায় যেভাবে একের পর এক প্রকল্প ধসে পড়ছে, মূল্যবান জীবনহানি ঘটছে আর কয়েকগুণ প্রকল্প ব্যয় বাড়ছে, তাতে নজরদারি ও জবাবদিহিতার অভাব সর্বোপরি খামখেয়ালিপনা প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে। এ অবস্থায় ইতিমধ্যে গৃহীত যেসব প্রকল্প ধসে পড়ছে এবং ব্যয় বৃদ্ধি পেয়েছে- প্রতিটি প্রকল্পকে জবাবদিহির আওতায় আনা জরুরি। যেখানে আদালতের হস্তক্ষেপ সময়ের দাবি।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited