চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মনোহরগঞ্জে  ছাত্রলীগ নেতার উপর সন্ত্রাসী হামলা দোকান-ঘর লুটপাট 

মনোহরগঞ্জে  ছাত্রলীগ নেতার উপর সন্ত্রাসী হামলা দোকান-ঘর লুটপাট 

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৯:২১ পিএম, ২০২১-০৩-২৩

মনোহরগঞ্জে  ছাত্রলীগ নেতার উপর সন্ত্রাসী হামলা দোকান-ঘর লুটপাট 

দেবব্রত পাল বাপ্পী,লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাশার ইউপির সাইকচাইল গ্রামে রবিবার রাতে ওয়ার্ড ছাত্রলীগ সভাপতিকে পিটিয়েছে এলাকার একদল সন্ত্রাসী এবং ওই এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানে গুদামে হামলা চালিয়ে ব্যাপক লুটপাট চালিয়েছে ওই সন্ত্রাসী চক্র। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। 
স্থানীয় লোকজন জানায়, ওই সন্ত্রাসী চক্রের মূল হোতা শাহজাহান সাজু একাধিক মামলার আসামী। এমন কোন হীন কাজ নেই তার বাহিনী করে না। এমনকি তাঁর পরিবার পরিজনসহ এলাকার লোকজন তার বাহিনীর অপকর্মের কাছে জিম্মি হয়ে পড়েছে। ্এ ব্যাপারে মনোহরগঞ্জ থানা পুলিশ ও একাধিক দপ্তরে সাজু গংদের বিরুদ্ধে বহু অভিযোগ দায়ের করার পরও তাদের অপকর্ম থামছে না।     
সূত্রগুলো আরও জানায়, শাহজাহান সাজু একটি মামলায় দীর্ঘদিন জেল খাটার পর গত বৃহস্পতিবার জামিনে মুক্তি পেয়ে বাড়ীতে এসে পূর্বের শত্রুতার জের ধরে শনিবার রাতে এলাকায় ওয়াজ মাহফিল শেষে বাড়ী যাওয়ার পথে স্থানীয় আ’লীগ নেতা মহিউদ্দিন তালুকদার (৭০), ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান বিজয় (২৮) ও ছাত্রলীগ নেতা শরিফ হোসেন কে সাইকচাইল উত্তরপাড়া এলাকায় সন্ত্রাসী সাজু’র নেতৃত্বে বহিরাগত ১৮/২০ জন লোক নিয়ে অর্তকিত ভাবে হামলা চালায় এবং পাশ^বর্তী তানিয়া ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সাজু গংদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। 
গুরুতর আহত আ’লীগ নেতা মাঈন উদ্দিন তালুকদার জানায়, ওইদিন রাতে ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী সাজুর নেতৃত্বে রবিউল, সুজন, কাশেম, সাহাবুদ্দিন, সালাউদ্দিন ও পলাশসহ ১০/১২ জন আমার পথরোধ করে অর্তকিত ভাবে হামলা চালায়। আমার চিৎকারে আশে পাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায় এবং আমাকে উদ্ধার করে তাৎক্ষনিক হাসপাতালে নিয়ে যায়। এরপর কি হয়েছে আমি জানি না। 
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী তানিয়া ট্রের্ডাসের মালিক আবুল কালাম জানায়, এলাকার বহু অপকর্মের হোতা সাজুর নেতৃত্বে ১০/১২ জন লোক এলাকায় সন্ত্রাসী তান্ডব সৃষ্টি করে অনেককে আহত করেছে এবং আমার গুদাম ঘরে হামলা চালিয়ে প্রায় ১০/১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। অপরদিকে অভিযুক্ত শাহজাহান সাজুসহ তার বাহিনীর একাধিক সদস্যের মুঠোফোনে বারবার চেষ্টা করেও তাদের কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।  
স্থানীয় ওয়ার্ড মেম্বার আবু ছায়েদ জানায়, বিভিন্ন মাধ্যমে ঘটনাটি শুনেছি। তখন আমি ওয়াজ মাহফিলে ছিলাম। পরক্ষনে ঘটনাস্থলে এসে বিস্তারিত অবগত হয়েছি। তবে ওই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। 
এ ব্যাপারে মনোহরগঞ্জ থানা পুলিশের একটি সূত্র জানায়, ঘটনাটি বিভিন্ন মাধ্যমে আমরা শুনেছি। এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 


 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর