শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৫১ পিএম, ২০২০-০৮-২৭
আব্দুস সবুর খান, টঙ্গী :বৃহস্পতিবার টঙ্গীর দত্তপাড়া এলাকায় পুলিশ সুপার কার্যালয়ের এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টায় চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, সকালে টঙ্গীর দত্তপাড়া এলাকার পুলিশ সুপার কার্যালয়ের কক্ষে আগুন লাগে। খবর পেয়ে এ ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে ওই কক্ষে থাকা ডেকোরেশন, ফ্যাক্স মেশিন, মনিটর, প্রিন্টার, এসিসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
হাইওয়ে পুলিশ সুপার আলী আহমেদ খান জানান, সকাল সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে টঙ্গী ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নেভায়। আগুনে আনুমানিক ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে। এ ঘটনায় কেউ আহত হয়নি। আগুন লাগার আগে কার্যালয়ের পাশে থাকা একটি ট্রান্সফরমার বিকট শব্দে বিস্ফোরণ হয়েছিল। এ সময় বিদ্যুতের ভোল্টেজ ওঠা নামা করছিল।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited