শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৫২ পিএম, ২০২১-০৩-২৬
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর(কুমিল্লা)প্রতিনিধি : স্বাধীনতার সুবর্নজয়ন্তীতে মুরাদনগরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। প্রত্যেক মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে গোলাপ ও রজনীগন্ধার ষ্টিক দিয়ে সংবর্ধিত করা হয়।শুক্রবার বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, জেলা আ’লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো: হানিফ সরকার, উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ, মুরাদনগর থানার ওসি মো: সাদেকুর রহমান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: হারুনুর রশিদ প্রমুখ। এর আগে সূর্য উঠার সাথে সাথে ৩১ বার তোপধ্বনির পর সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ উপজেলার শহীদ স্মৃতিস্তম্ভে ফুলের তোরা প্রদান করেন। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোরের নেতৃতে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের নেতৃত্বে উপজেলা প্রশাসন,কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি ম. রুহুল আমীনের নেতৃত্বে জেলা আ’লীগ, উপজেলা আ’লীগ, যুবলীগ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মৎসজীবিলীগ, উপজেলা বেসরকারী মাধ্যমিক শিক্ষক সমিতি, উপজেলা বেসরকারী সহ-প্রধান শিক্ষক কল্যান পরিষদ, কাজী নোমান আহাম্মদ ডিগ্রী কলেজ, প্রাথমিক শিক্ষক সমিতি সহ বিভিন্ন সামাজিক সংগঠন শহীদ স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পন করেন। মুরাদনগর ডি আর হাইস্কুল মাঠে মার্চপাষ্টে সালাম গ্রহন করেন আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।এ সময় সালামী মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ, মুরাদনগর থানার ওসি মো: সাদেকুর রহমান, বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার।
ক্যাপশন: স্বাধীনতার সুবর্নজয়ন্তীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছেন আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited