শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:২৫ পিএম, ২০২১-০৩-২৬
সেখ মুজাহিদুল ইসলাম (বাগেরহাট জেলা প্রতিনিধি ) : দেশের দ্বিতীয় আধ্যাত্বিক রাজধানী হযরত খানজাহানের (রহ:) মাজার শরীফের দীঘিতে মিঠাপানির বিলুপ্তপ্রজাতির ‘কালাপাহাড়’ নামের মাদি কুমিরটি শুক্রবার ভোর রাতে অর্ধশত ডিম পেড়েছে। খানজাহানের বিশাল দীঘির পূর্বপাড়ে মাটি খুঁড়ে ডিম পাড়ে। মাজার শরীফে আসা হযরত খানজাহানের ভক্ত-আশেকান ও পর্যটকরা কুমিরের ডিম পাড়ার খবর পেয়ে দেখতে আসছে দীঘির পূর্বপাড়ে বিনা আক্তরের বাড়ীতে। ডিম পেড়ে কুমির কালাপাহাড় এখন সেই ডিম ফুঁটাতে তা দিচ্ছে। কুমিরের ওইসব ডিম থেকে ৯০ দিনের মধ্যে বাচ্চা ফুটবে বলে আশা করছে মাজার শরীফের খাদেমসহ প্রানি বিশেষজ্ঞরা।তবে, অতিরিক্ত খাদ্য গ্রহন ও বয়স্ক হবার কারনে গত ২০ বছরে খানজাহানের শরীফের দীঘির কুমিরের ডিম থেকে কোন বাচ্চা ফোটেনি। এতেকরে দেশের একমাত্র খানজাহানের মাজার শরীফের দীঘিতে শত-শত বছর ধরে বসবাস করা মিঠাপানির কুমির বিলুপ্তির শংঙ্কা বাড়ছেপ্রানি বিশেষজ্ঞদের। ইতিপূর্বে খানজাহানের দীঘিতে বংশ পরাম্পর বসবাস করে আসা ৫০০ এবং ৬০০ বছর বয়স্ক পুরুষ এবং মহিলা প্রজাতির ২টি কুমির মারা গেছে। বর্তমানে হযরত খানজাহানের দীঘিতে কালাপাহাড় ও ধলাপাহার নামে পুরুষ এবং মহিলা প্রজাতির মাত্র ২টি কুমির রয়েছে। এইদুটি কুমির মারা গেলেই বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাবে বিলুপ্তপ্রজাতির মিঠাপানি প্রজাতির কুমির।এবিষয়ে মাজারের প্রধান খাদেম ফকির শের আলী বলেন বিশাল এই দিঘিতে মাত্র দুটি কুমির আছে এই কুমিরে বছরের চৈত্র মাসে ডিম পাড়ে অনেক বছর হইছে এই ডিমে কোন বাচ্চা ফুটতেছেনা । সরকার যদি উদ্যোগ না নেয় তা হলে হারিয়ে যেতে পারে এই প্রজাতির কুমির । জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: লুৎফর রহমান বলেন আমরা এর আগেও কুমিরের বেশ কিছু ডিম ইনকিউবিটরে দিয়ে তাপ দিয়ে দেখেছি কোন বাচ্চা ফুটেনি । তবে এবার আমরা আশাবাদি মিঠাপানির বিলুপ্ত প্রজাতির কুমিরকে টিকায়ে রাখতে সরকার জরুরী পদক্ষেভ নিবেন ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited