শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৩৪ পিএম, ২০২১-০৩-২৭
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে পানি উনয়ন বোর্ড (পাউবো)’র জায়গা দখল করে ভরাটের অভিযোগ উঠেছে লিল মিয়া নামে এক প্রভাবশালীর বিরুদ্ধে। সে উপজেলার সাতমোড়া গ্রামের মৃত. আব্দুল কুদ্দুসের ছেলে। পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে ভরাট করলেও তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছে না কেউ। পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তাদের যোগসাজেশ ও গাফিলতির অভিযোগও পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, শুশুন্ডা পুরান বাজার এলাকায় গোমতী নদীর বেড়ীবাধের ভিতরে প্রায় ২৫শতাংশ জায়গা ড্রেজারের মাধমে বালু দিয়ে ভরাট করছেন লিল মিয়া। যার ফলে এ জায়গার আশপাশের পানি উন্নয়ন বোর্ডের জায়গাগুলো ভরাটের ও পায়তারা চালিয়ে যাচ্ছেন স্থানীয়রা। দৃশ্যমান কোন পদক্ষেপ না থাকার কারনে এ উপজেলার অধিকাংশ জায়গায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা বেদখল হয়ে যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তিরা জানায়, পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে আছেন এ এলাকার অনেকেই এ নিয়ে কিছু লিখে লাভ নেই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পরিদর্শনে এলেও অবৈধ দখলদারদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না। দখলদার লিল মিয়া বলেন, আমি এই জায়গা পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে অনুমোধন এনেছি সাময়িকভাবে শাক-সবজি চাষাবাদের জন্য। আমার সুবিধার্থে আমি জায়গাটি ভরাট করছি । যদি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ এ যায়গা ছেড়ে দিতে বলে আমি ছেড়ে দিব। কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, আমরা তাকে নোটিশ করবো। পানি উন্নয়ন বোর্ডের জায়গা যদি কেহ বেআইনীভাবে দখল করে থাকে তাহলে তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited