চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আজ রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস : শহীদদের পরিবার ও আহতদের খবর রাখেনা কেউ

আজ রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস : শহীদদের পরিবার ও আহতদের খবর রাখেনা কেউ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:২৮ পিএম, ২০২১-০৩-২৮

আজ রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস : শহীদদের পরিবার ও আহতদের খবর রাখেনা কেউ

মিজানুর রহমান  জীবন : আজ (২৮মার্চ) রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস। ১৯৭১ সালের এই দিনে তীর-ধনুক, দা-কুড়াল, বল্লম ও বাঁশের লাঠি নিয়ে রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও করে পাক হানাদারদের উপর হামলা চালায় রংপুরের সাধারণ মানুষ। এতে অংশ নেয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সাঁওতালসহ কয়েক হাজার বাঙালি। সেদিন এই অসম যুদ্ধে নিরস্ত্র মুক্তিকামি দেড় হাজারেরও বেশি মানুষ পাক-হানাদারদের গুলিতে শহীদ হন। আহত হন সহস্রাধিক মানুষ। এসব শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের খোঁজ রাখে না কেউ। অনেক আহত ব্যক্তি পঙ্গুত্ববরণ করে মানবেতর জীবন-যাপন করছেন।

জানা যায়, ২৪ মার্চ মধ্যরাতে রাজাকারদের সহযোগিতায় ক্যান্টনমেন্টের পাশের গ্রাম নিসবেতগঞ্জ ও দামোদারপুরের অনেক মানুষকে গুলি করে হত্যা করা হয়। সেই সাথে জ্বালিয়ে দেওয়া হয় কয়েকটি গ্রাম। ২৫ মার্চ দুপুরে ৩২ জনকে দড়ি দিয়ে বেঁধে লাহিরীরহাটের একটি মাঠে দাঁড় করিয়ে পর পর গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় মানুষ আরো বিক্ষুব্ধ হয়ে ওঠে।

এসব মানুষদের সংগঠিত করেন তৎকালীন মুক্তিযুদ্ধের সংগঠক সিদ্দিক হোসেন, আব্দুল গণি, তৈয়বুর রহমান, মুখতার এলাহি, আবুল মনছুর, ইছহাক চৌধুরী, ন্যাপ নেতা সামছুজ্জামান ও কমিউনিষ্ট নেতা ছয়ের উদ্দিনসহ আরো অনেকে। শুরু হয় রংপুর শহরে সেনাবাহিনীর মহড়া। এ পর্যায়ে ক্যান্টনমেন্ট আক্রমণ করে অবাঙালি সৈন্যদের বন্দি করে ক্যান্টনমেন্ট দখল করার সিদ্ধান্ত হয়।

ধীরে ধীরে রংপুর উত্তপ্ত হতে থাকে। ওই দিন নিসবেতগঞ্জ গ্রামের চৌধুরী বাড়ির কাছে নিচু জমিতে জিপ ফেলে দিয়ে আর্মি অফিসার আব্বাসীকে দা’ দিয়ে কুপিয়ে হত্যা করে স্থানীয় শাহেদ আলী নামে একজন। এ দুঃসাহসিক অভিযানে অংশ নেন আব্দুর রউফ ও আব্দুল হান্নানসহ অনেক সাহসী সন্তান। এ খবর পেয়ে সকল বাঙালি সৈন্যদের ২৭ মার্চ রাতে আটকে রেখে অস্ত্র জমা নিয়ে ইপিআর ক্যাম্পে হামলা চালায় পাক সেনারা।

এ খবর ছড়িয়ে পড়লে গ্রামের হাজার হাজার বিক্ষুব্ধ মানুষ তীর-ধনুক, দা-কুড়াল, বল্লম ও বাঁশের লাঠি হাতে নিয়ে ক্যান্টনমেন্টের আশপাশের এলাকাসহ ঘাঘট নদীর তীরে জমায়েত হয়।

পরদিন ২৮ মার্চ দুপুর হতেই মিঠাপুকুর, বলদীপুকুর, বদরগঞ্জ, রাণীপুকুর, মানজাইল, তামপাট, পালিচড়া, রামজীবন, বনগাঁও, বুড়িরহাট, হারাগাছ, গঙ্গাচড়া, শ্যামপুর, দমদমা, লালবাগ, গনেশপুর মামুদারপুর, দেওডোবা, পাঠানপাড়া, তারাগঞ্জ ও পাগলাপীরসহ অন্য এলাকা থেকে মানুষ ক্যান্টনমেন্ট এলাকায় জমায়েত হতে থাকে। শুরু হয় পাক সেনাদের সাথে সম্মুখ লড়াই।



মিঠাপুকুর অঞ্চলের ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও সাঁওতালরা এই আক্রমণে অগ্রণী ভ‚মিকা পালন করে। তারা কয়েকটি দলে বিভক্ত হয়ে রংপুর ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টা করে। এ সময় ক্যান্টনমেন্ট থেকে আসতে থাকে বৃষ্টির মত গুলি। গুলিবিদ্ধ হয়ে সেখানেই শহীদ হন দেড় হাজারেরও বেশি মানুষ। আহত হন কয়েক হাজার।

ক্যান্টনমেন্ট ঘেরাও করতে গিয়ে পাক সেনাদের গুলিতে নিহত হন রাণীপুকুর ইউনিয়নের দৌলত নূরপুর গ্রামের আয়নাল হক। তার স্ত্রী রওশনা বেগম জানান, বাঁশের কঞ্চি দিয়ে তৈরী তীর-ধনুক নিয়ে রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও করতে গিয়ে পাকসেনাদের গুলিতে ঘটনাস্থলেই তিনি (আয়নাল) মারা যান। পরদিন কয়েকজন প্রতিবেশি কাঁধে করে তার লাশ বাড়িতে নিয়ে আসে।

ক্যান্টনমেন্ট ঘেরাও করতে গিয়ে পাক সেনাদের গুলিতে আহতদের একজন রাণীপুকুর ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের মৃত. মমদেল হোসেনের ছেলে মনছুর আলী। ক্যান্টনমেন্ট ঘেরাও করতে গিয়ে গুলিতে আহত হয়ে পঙ্গুত্ববরণ করেন তিনি। বর্তমানে অন্যের উপর নির্ভর করে চলছে তার সংসার।

মনছুর আলী দুঃখ করে বলেন, দেশকে হানাদারমুক্ত করতে আমরা গিয়েছিলাম পাক সেনাদের আক্রমণ করতে। আমাদের হাতে ছিল তীর-ধনুক আর বুকে ছিল দেশ স্বাধীন করার মনোবল। আমরা গুলিবিদ্ধ হয়ে ফিরে আসলেও অনেকে শহীদ হয়েছেন সেদিন। আমাদের খোঁজ-খবর নেওয়ার মত এখন কেউ নেই। এ পর্যন্ত নাম ওঠেনি মুক্তিযোদ্ধার তালিকায়।

এদিকে, ২৮মার্চ রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস উপলক্ষে ৭১’এর এই দিনে পাকসেনাদের গুলিতে পঙ্গুত্ববরণ করা কয়েকজনের পরিবারকে শুভেচ্ছা উপহার স্বরুপ আর্ধিক সহযোগী প্রদান করেছে মোখতার এন্টার প্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। গতকাল শনিবার (২৭মার্চ) তাদের বাড়ি বাড়ি গিয়ে এই উপহার পৌঁছে দেয় ওই প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। এসময় সাথে ছিলেন রাণীপুকুরের বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন।

এছাড়া, মোখতার এন্টার প্রাইজের উদ্যোগে আজ রবিবার বাদ আসর রাণীপুকুর ইউনিয়নের দৌলত নূরপুর গ্রামে শহীদ আয়নাল হকের বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রবাসী মোখতারুর রহমান 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর