শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১০:২০ পিএম, ২০২১-০৩-৩১
রিয়াজ মাহমুদ বিনু; লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোসলেহ উদ্দীনের মটর সাইকেল মার্কা জনসমর্থনে এগিয়ে রয়েছেন।
মটরসাইকেল মার্কার গণসংযোগ উঠান বৈঠক ও পথ সভায় ভোটারদের উপস্থিতিও চোখে পড়ার মতো।চেয়ারম্যান প্রার্থী মোসলেহ উদ্দীনের দীর্ঘ রাজনৈতিক বর্ণাট্য জিবনে ছাত্রলীগ থেক শুরু করে চরবাদাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদে প্রায় ১২ বছর যাবত ঐতিহ্যবাহী দলটির নেতৃত্ব দিয়ে চরবাদাম ইউনিয়নের তৃণমূল পর্যায়ে জনগনের আস্থার প্রতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন।
চরবাদাম ইউনিয়নের নারী পুরুষ সহ সর্বস্তরের জনগণের সুখে দুঃখে সর্বপ্রথম যিনি এগিয়ে আসেন,তিনি হলেন মোসলেহ উদ্দীন।চরবাদাম ইউনিয়নের একজন অভিভাবক হিসেবে ছোটবেলা থেকেই জনগনের প্রতি তার মায়া মমতা একটু বেশী।এলাকার জনগনও মোসলেহ উদ্দীন কে তাদের একমাত্র অভিভাবক হিসেবে যেই কোন সমস্যায় তার নিকট ছুটে আসেন।
তবে ভোটাররা আতংকিত,অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে কিনা?নৌকার প্রার্থীর লোকজন প্রতিনিয়ত ভোটারদেরকে নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন-হুমকি ধমকি দিয়ে নির্বাচনী মাঠ উত্তপ্ত করে আসছে।একজন জনপ্রিয় নেতা হিসেবে চরবাদামের সর্বসাধারণ ইতিমধ্যে মটরসাইকেলের পক্ষে মাঠে নেমে পড়েন। তার গণসংযোগে হাজার-হাজার জনতার ঢল নামে।পাড়া মহল্লায় ওয়ার্ডে -ওয়ার্ডে গণসংযোগ-সভা পথসভায় ভোটারদের ব্যাপক উপস্থিত লক্ষ্য করা গেছে।তবে নৌকার প্রার্থী সাখাওত হোসেন জসিমের কর্মী সমর্থকরা নানা ভয়ভীতি প্রদর্শন করে একটা ভীতিকর অবস্থা তৈরী করে রেখেছেন। এলাকাবাসী জানান,মটরসাইকেল প্রতিকের প্রার্থী মোসলেহ উদ্দীন একজন ত্যাগী আওয়ামীলীগ নেতা।দীর্ঘ ১২ বছর ধরে চরবাদাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করে একজন মজিব আদর্শের সৈনিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হন। কিন্তু একজন বসন্তের কোকিলের আগমন ও পরবর্তী অবৈধ কালো টাকার নিকট হেরে গেলেও চরবাদামের সাধারণ মানুষের নিকট হেরে যাননি তিনি। সাধারণ মানুষের অনুরোধে প্রার্থী হন মোসলেহ উদ্দীন। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগন মোসলেহ উদ্দীনের মটর সাইকেল মার্কার বিজয় সুনিশ্চিত বলে জানান ভোটাররা।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited