শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৩২ পিএম, ২০২১-০৪-০১
মোহাম্মদ শাহ্ আলম শফি (কুমিল্লা) : করোনায় আক্রান্ত হয়ে লাকসাম পৌরশহরে পাইকপাড়া গ্রামের মোখলেছুর রহমান (৭০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৩১ মার্চ ) রাত ৯ টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মোখলেছুর রহমান পৌরসভার ২ নং ওয়ার্ডের পাইকপাড়া গ্রামের মৃত্যু সেকান্দার আলীর ছেলে।এ তথ্য নিশ্চিত করেন, আর্তমানবতার সেবায় "বিবেক" সংগঠনের প্রতিষ্ঠতা চেয়ারম্যান ইউছুফ মোল্লা টিপু। তিনি জানান, বুধবার রাতে আমাদের সংগঠনের হট লাইনে ফোন করেন, মৃত পরিবারের স্বজনরা ও কুমিল্লা মেডিকেল হাসপাতালের কর্মরত চিকিৎসকরা।তারা বলেন, করোনা আক্রান্ত হয়ে মোখলেছুর রহমান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে বিবেক সামাজিক সংগঠনের সেচ্ছাসেবী কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে করোনা আক্রান্ত মৃতু ব্যক্তিকে গোসল ও জানাজা সম্পন্ন করে রাতেই মৃতু ব্যক্তির স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। জানা গেছে, মোখলেছুর রহমান তিনি, বিভিন্ন রোগে আক্রান্ত থাকার কারণে গত ১৩ মার্চ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়। নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ এলে সেখানেই ভর্তি রাখা হয়। বুধবার রাত ৯ টায় কুমিল্লা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার সকালে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited