শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৪৮ পিএম, ২০২১-০৪-০১
মোহাম্মদ শাহ্ আলম শফি (কুমিল্লা): কুমিল্লার দেবিদ্বারে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানের নাচ-গানে বখাটেদের ইভটিজিং’কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।নিহতরা হলেন- দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহ পুর (জীবনপুর) গ্রামের হাবিব মিয়ার ছেলে সাইফুল (১৮) ও মুরাদনগর উপজেলার গুঞ্জুর গ্রামের রেনু মিয়ার পুত্র রাহিম (২০)। সংঘর্ষে আহত হয়েছেন আরও ১৮ থেকে ২০ জন যুবক।বুধবার রাত সাড়ে ১২টার দিকে দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহ পুর ইনসাফ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।বুধবার সন্ধ্যার পর সুবিল ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের সাদিক মিয়ার বাড়ির প্রবাসী মো. জাকির হোসেন’র কন্যার গায়ে হলুদ অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানকে ঘিরে বাড়ির শিশু-কিশোররা ডেকসেট বাজিয়ে নাচগান করছিল। এ সময় পাশর্^বর্তী মুরাদনগর উপজেলার ১৪নং পূর্ব নবীপুর ইউনিয়নের গুঞ্জর গ্রামের ৫/৬ জন তরুণ-কিশোর এসে নাচে অংশ নেয়। গুঞ্জর গ্রামের অংশ নেয়াদের মধ্য থেকে বিয়েবাড়ির মেয়েদর ইভটিজিং এর ঘটনা ঘটে। ওই ঘটনায় স্থানীয়দের সাথে গুঞ্জর গ্রামের ছেলেদের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
পরে স্থানীয় সাবেক ইউপি মেম্বার জুলহাস মিয়া এসে ডেকসেট বন্ধ ও নাচগান না করতে নিষেধ করে চলে যান। তবে গুঞ্জরের ছেলেরা তাদের এলাকায় খবর দিলে আরো কিছু কিশোর- তরুন ছুটে আসে। ওই সংবাদে স্থানীয় ছেলেরাও ঐক্যবদ্ধ হয়। বিয়ে বাড়ি থেকে প্রায় ৫শত গজ দূরে ”ইনসাফ মার্কেট”-এ উভয় পক্ষের সংঘর্ষ শুরু হলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যায় গুঞ্জর গ্রামের আবু হানিফের পুত্র কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র রাহিম হাসান (১৭)। অপর দিকে বুকে ছুরিকাঘাতে মারাত্মক আহত আব্দুল্লাহপুর গ্রামের হাবিবুর রহমানের পুত্র সাইফুল ইসলাম (২০), গুঞ্জর গ্রামের মো. জয়দল হোসেন মোল্লা’র পুত্র মো. আক্তার হোসেন (১৬) (ছুরিকাঘাতে তার ভূড়ি বেরিয়ে যায়)। একই গ্রামের মজিবুর রহমানের পুত্র মো. মামুনুর রশিদ (২০) (তার বুক ও পেটে ছুরিকাঘাতে আহত)। আব্দুস সালামের পুত্র মো. সজিব (১৩) (তার কণ্ঠনালী কেটে যায়)। তাদের দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক ডাঃ মো. আলমগীর হোসেন সাইফুলকে মৃত ঘোষণা করেন। অপর ৩জনকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়, সেখান থেকে আশংকাজনক অবস্থায় মারাত্মক আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাদের পারিবারিক সূত্রে জানা যায়, আহত তিনজনের অবস্থাই আশংকাজনক।নিহত সাইফুলের মা’ আউলিয়া আক্তার সন্তানের ছবি বুকে নিয়ে সন্তানের শোকে বার বার মুর্ছা যাচ্ছেন, আর বলছেন, দায় দেনা করে সৌদী আরব যাওয়ার ব্যবসা করেছেন। ৫দিন পর পাসপোর্ট হাতে এলে যাওয়ার দিন তারিখ ঠিক করার কথা বলে আহাজারী আর্তনাদ করছেন।স্থানীয় আব্দুল্লাহপুর গ্রামের আলী হোসেন জানান, আমাদের এ এলাকার মেয়েরা গুঞ্জরের বখাটে ছেলেদের অত্যাচারে অতিষ্ঠ। ওরা আমাদের এলাকার মেয়েদের সাথে প্রায়ই ইভটিজিং করত। গত কিছুদিন পূর্বে গুঞ্জরের বখাটে ছেলেদের বিরুদ্ধে ইভটিজিং’র দায়ে একটি শালিসও হয়েছিল। তার রেশ শেষ না হতেই আবারো একটি বড় ধরণের ঘটনা ঘটে গেল।দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, বিয়ের হলুদ অনুষ্ঠানে ডেকসেট বাজিয়ে নাচ গানের সময় ইভটিজিং এর ঘটনাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতন্ডা হাতাহাতি পরে বিয়ে বাড়ি থেকে প্রায় ৫শত গজ দুরে ইনসাফ মার্কেটে যেয়ে দু’পক্ষের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি, তদন্ত চলছে, লাশ ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আহত তিন জনেরই অবস্থা আশংকাজনক। মামলা প্রক্রিয়াধীন।বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আলম মিয়াজী ঘঁনাস্থ’ল পরিদর্শন শেষে জানান, বিয়ে বাড়ির একটি ঘটনাকে কেন্দ্র করে এ হতাহতের ঘটনা ঘটেছে। তদন্ত চলছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited