শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৩৩ পিএম, ২০২১-০৪-০৫
স্বাস্থ্যবিধি অমাণ্য করায় ৯ জনকে জরিমানা
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় সরকার ঘোষিত লকডাউন শিথিল করে ব্যবসা পরিচালনার সুযোগ চায় কাপড় ব্যবসায়ীরা। এদিকে স্বাস্থ্যবিধি অমাণ্য করায় উপজেলার চৌরাস্তা এবং পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ৯টি মামলায় ২১শ’ টাকা অর্থদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
কুমিল্লার হোমনায় লকডাউন শিথিল করে দোকান খুলে ব্যবসায় সুযোগ চেয়ে ইউএনও’র সঙ্গে দেখা করেছেন কাপড় ব্যবসায়ীরা। এই লক্ষ্যে সোমবার সকালে উপজেলা সদরের আল রশিদ প্লাজা, খোরশেদ আলম মার্কেট ও অন্যান্য মার্কেটের শাতাধিক কাপড় ব্যবসায়ী বাজার কমিটির সভাপতির ডায়াগনস্টিক সেন্টারের সামনে জড়ো হয়ে পরে সভাপতি দেলোয়ার হোসেন সুবলের নেতৃত্বে সকাল এগারোটার দিকে দলবলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) রুমন দের সঙ্গে সাক্ষাত করেন।
সোমবার থেকে মহামারি করোনা ভাইরাসের প্রকোপ মোকাবেলায় সারাদেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। এতে আগের দিন রবিবার থেকেই হোমনা উপজেলার কাপড় ব্যবসায়ীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। সোমবারের আলোচনায় ইউএনও রুমন দে উপস্থিত ব্যবসায়ীদের এক সপ্তাহ সরকারের নির্দেশ অনুযায়ী লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। পরে পরিস্থিতি পর্যালোচনা করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী স্থানীয়ভাবে পদক্ষেপ নেওয়ার আশ^াস দেন।
এদিকে লকডাউনে উপজেলার বিভিন্ন এলাকার ব্যবসা প্রতিষ্ঠান এবং দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীণ সড়ক ও রাস্তায় সিএনজি, অটোরিক্সা এবং ছোট ছোট যানবাহন চলছে।
দুপুরে করোনা ভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন। এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে লকডাউন এবং স্বাস্থ্যবিধি অমাণ্য করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ জনকে ২ হাজার ১ শ’ টাকা জরিমানা করেছেন। সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ।
এ ব্যাপারে ইউএনও রুমন দে বলেন, কাপড় ব্যবসায়ীদের বলেছি, ‘সরকারের নির্দেশের বাইরে আলাদা করে সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই। সরকার অনলাইনে ব্যবসা পরিচালনার সুযোগ রেখেছেন। করোনা ভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। আপাতত তা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পরে পরিস্থিতির বিবেচনায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি অমাণ্য করে মাস্ক না পরা এবং যানবাহন চলাচলকারী ৯জনকে অর্থদ- দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার জানিয়েছেন, হোমনায় গত চব্বিশ ঘণ্টায় ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই পর্যন্ত হোমনায় ১৬৯৬ জনের মধ্যে ২৮৬ জনের করোন পজেটিভ এবং ২৭২ জন সুস্থ হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৬ জন এবং হোমন আইসোলেশনে আছেন ৮ জন। করোনার প্রথম ডোজের জন্য নিবন্ধন করা হয়েছে ৮৮১৮ জন এবং টিকা গ্রহণ করেছেন ৮০০৫ জন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited