চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

গাজীপুরে চার ভিআইপি করোনায় আক্রান্ত

গাজীপুরে চার ভিআইপি করোনায় আক্রান্ত

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৯:৪৯ পিএম, ২০২১-০৪-০৬

গাজীপুরে চার ভিআইপি করোনায় আক্রান্ত


আবীর আবদুল্লাহ্ : সাবেক প্রতিমন্ত্রী, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি ও গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার খন্দকার লুৎফুল কবিরের পর গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বাসায় আইসোলেশন এর থেকে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্ত চারজনের সবাই করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকা নিয়েছেন।
জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানিয়েছেন, শরীরে কাশিসহ করোনা ভাইরাসের কিছু উপসর্গ দেখা দেয়ায় তিনি নমুনা পরীক্ষা করালে রোববার করোনা ভাইরাস পজিটিভ রিপোর্ট আসে। তিনি বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। গত ১৮ ফেব্রুয়ারি তিনি করানো ভাইরাসের প্রথম ডোজ টিকা নিয়েছিলেন।
মহিলা ও শিশু বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী এবং গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি জানান, গত শনিবার তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ ফল আসে। 
তার শরীরে তাপমাত্রা বৃদ্ধি, ঠান্ডা-সর্দির লক্ষণ দেখা দিলে সেদিন সকালে তিনি ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। সন্ধ্যায় ওই নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ রিপোর্ট আসে। তিনি ঢাকার বাসায় হোম আইসোলেশনে থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। গত ৭ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে করোনার টিকাদান কর্মসূচির শুরু হলে প্রথম দিনই তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা গ্রহণ করেন। ভ্যাকসিন নেয়ার ১মাস ২২দিন পর তিনি করোনায় আক্রান্ত হলেন।
গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইডেট হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি গত মঙ্গলবার দুপুরে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। এ প্রসঙ্গে সিমিন হোসেন রিমির স্বামী মোস্তাক হোসাইন জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ দেশে আসলে তার অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য গত ২৫ মার্চ নমুনা দেন তিনি। পরদিন শুক্রবার ২৬ মার্চ নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা পজিটিভ আসে। তখন থেকে তিনি হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। পরে সিমিন হোসেন রিমির রক্তে অক্সিজেনের মাত্রা কিছুটা কমে গেলে চিকিৎসকের পরামর্শে গত ৩০ মার্চ  দুপুরে
 ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। এখনো তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একই সঙ্গে সিমিন হোসেন রিমির দুই ছেলে তাদের স্ত্রীসহ আক্রান্ত হয়ে বাসায় হোম আইসোলেশনে থেকে চিকিৎসা রয়েছে।
এদিকে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, তার স্ত্রী ও দুই মেয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তারা বাসায় হোম আইসোলেশনে রয়েছেন। গত ২৬ মার্চ পাওয়া নমুনা পরীক্ষার ফলাফলে তিনি করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হন।
মহানগর পুলিশের উপ-কমিশনার মো. জাকির হাসান জানান, করোনার লক্ষণ দেখা দিলে এর আগের দিন ঢাকার আইসিডিডিআরে কমিশনার এবং তার স্ত্রী ও দুই মেয়ের নমুনা পরীক্ষায় দেওয়া হয়। 

 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর