শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:২৬ পিএম, ২০২১-০৪-১৩
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় একশ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ২০২০-২১ অর্থবছরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে কৃষি উপকরণ সার ও বীজ বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের এই প্রণোদনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস- চেয়ারম্যান মহাসীন সরকার, মহিলা ভাইস-চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) মোতাহার হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার জনাব হুমায়ুন কবির প্রমুখ।
কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রত্যেক কৃষককে ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়েছে। পৌর এলাকার কৃষক আহাম্মদকে ধান কাটা, মাড়াই ও ঝাড়াই করে বস্তাবন্দী করার কম্বাইন হারভেস্টার প্রদানের মধ্য দিয়ে উপজেলায় এ পর্যন্ত মোট চার জন কৃষকের মাঝে এই অধ্যাধুনিক যন্ত্র বিতরণ করা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited