শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৫৯ পিএম, ২০২১-০৪-১৩
রিয়াজ মাহমুহ বিনু- লক্ষ্মীপুর প্রতিনিধি : করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে লক্ষ্মীপুরে দুধ, ডিম ও মাংসের ভ্রাম্যমাণ ৩টি বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ১৩ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টার দিকে এ কেন্দ্রগুলোর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আইয়ুব মিঞা রানা।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণী কর্মকর্তা ডাঃ মোহাম্মদ যোবায়ের হোসেন, ডাঃ মোহাম্মদ মহিউদ্দিন (তুহিন), জেলা কমিউনিটি পুলিশিং সেল এর সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ, খামারী মোঃ জহির উদ্দিন, মিরন ভূঁইয়া, কাজী এমএ জাহের রেদোয়ান সহ সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
৩ টি বিক্রয় কেন্দ্রের মধ্যে ঝুমুর, দক্ষিণ তেমুহনী ও বাজার এলাকায় বিক্রি করা হবে। আগামী ৪৫ দিন এ কার্যক্রম চলমান থাকবে। বিক্রয় কেন্দ্রগুলোর মাধ্যমে জনসাধারণ ন্যায্যমূল্যে দুধ, ডিম ও মাংস সংগ্রহ করতে পারবেন। এতে জনপ্রতি ১ ডজন ডিম ও ২ লিটার দুধ ক্রয় করতে পারবেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় ওই কেন্দ্রগুলো পরিচালিত হচ্ছে। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে ভ্রাম্যমাণ এ বিক্রয় কেন্দ্রগুলোর কার্যক্রম বাস্তবায়ন করছে বাংলাদেশ পোল্ট্রি ফার্মাস অ্যাসোসিয়েশন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited