চট্টগ্রাম   রবিবার, ১৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

সবজি নষ্ট করায় ছাগল জবাই: ক্ষোভে ছাগল মালিক পিটিয়ে মারলো সবজি খেতের মালিককে  

সবজি নষ্ট করায় ছাগল জবাই: ক্ষোভে ছাগল মালিক পিটিয়ে মারলো সবজি খেতের মালিককে  

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৩:১৮ পিএম, ২০২১-০৪-১৫

সবজি নষ্ট করায় ছাগল জবাই: ক্ষোভে ছাগল মালিক পিটিয়ে মারলো সবজি খেতের মালিককে  

আবীর আবদুল্লাহ্ : প্রতিবেশীর ছাগল দীর্ঘদিন যাবৎ আজিজুর রহমান খানের (৩৫) খেতের সবজি নষ্ট করছিল। বিষয়টি একাধিকবার ছাগল মালিককে জানিয়েও কোন ফল পায়নি আজিজুর। অবশেষে রাগে ক্ষোভে সেই ছাগল জবাই করে তার মাংস খেয়ে নিলেন সবজি খেতের মালিক আজিজুরসহ তার কয়েকজন বন্ধু।  আর সেই ঘটনার সূত্র ধরে ছাগল মালিক আজহারের ছেলে মোস্তফার (২৪) নেতৃত্বে তার পরিবারের লোক আজিজুরকে বেদরক মারধর করে। ঘটনাটি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের রয়েন গ্রামে ঘটেছে। পরে গুরুতর রক্তাক্ত আজিজুরকে তার পরিবারের লোকজন উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে নিহতের স্ত্রী আসমা আক্তার (২৪) বাদী হয়ে মোস্তফাকে প্রধান করে ৬ জনের নামে ও ৩/৪ জনকে অজ্ঞাত আসামি করে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা (নং ১০) দায়ের করেন।হত্যা এবং মামলার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক। তিনি জানান, ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। আসামি সবাই পলাতক রয়েছে, তবে তাদের গ্রেপ্তারের ব্যাপারে থানা পুলিশ কাজ করছে। নিহত আজিজুর রহমান খান কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের রয়েন গ্রামের মৃত আবুল হাশেম খানের ছেলে। 

নিহতের স্বজনরা ও পুলিশ জানান, মঙ্গলবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে প্রতিবেশীর এক ছাগল আজিজুর রহমানের চাষ করা ফসলি (সবজি) খেতে প্রবেশ এবং কিছু সবজি খেয়ে ফেলে। এরপর সেই ছাগলটিকে আজিজুর দা দিয়ে ধাওয়া করলে ছাগলটি গুরুতর আহত হয়। পরে ছাগলটি ওইদিন রাতেই জবাই করে বন্ধুদের নিয়ে খেয়ে ফেলে আজিজুর। এরপর বুধবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে এগারোটার দিকে আজিজুর তার বাড়ি থেকে বের হলে ওই ঘটনার জেরে ছাগল মলিকের ছেলে অভিযুক্ত মোস্তফাসহ অন্যরা আজিজুরকে পিটিয়ে গুরুতর জখম করে। পরে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে বিকেল তিনটার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, আজিজুর রহমানকে পিটিয়ে গুরুতর জখম করার পর তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী আছমা আক্তার বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। হামলাকারী ৬ জনসহ জড়িত বেশ কয়েকজনকে মামলায় আসামি করা হয়েছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত সকলেই পলাতক রয়েছে। তবে তাদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।


 

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর