শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:২৬ পিএম, ২০২০-০৮-৩১
এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে পুলিশ কনস্টেবল মনিরুলকে স্ত্রী হত্যার দায়ে কারাগারে পাঠিয়েছেন বিজ্ঞ আদালত। দণ্ডিত পুলিশ সদস্য মনিরুল ইসলাম জেলার উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নের চর-কালিগঞ্জ গ্রামের বাসিন্দা। মনিরুল রাজশাহী (আরআরএফ) পুলিশ লাইনে কর্মরত।
সিরাজগঞ্জের জ্যেষ্ঠ বিচারক হাকিম আসাদুজ্জামান শনিবার বিকেলে তাকে কারাগরে পাঠানোর আদেশ দেন।কনস্টেবল মনিরুলের মা মনিরা বেগমও একই মামলার আসামি। ছেলের সঙ্গে তাকেও আদালতে প্রেরণ করা হয়েছিল। আদালত তাদের দু’জনেরই জামিন নাকচ করে কারাগারে পাঠানো নির্দেশ দেন।সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কনস্টেবল মনিরুলের সাথে একাধিক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে প্রায়ই স্ত্রীর সঙ্গে ঝগড়া হতো। চার বছর আগে মনিরুল ও সুরভীর বিয়ে হয়েছিল। দাম্পত্য কলহের জেরে শারীরিক ও মানসিক নির্যাতন করে স্ত্রীকে হত্যার দায়ে মনিরুল ইসলাম (২২) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠিয়েছেন বিজ্ঞ আদালত। সিরাজগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর মোস্তফা কামাল এসব তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার ২৮ আগস্ট দুপুরে চর কালিগঞ্জ বাড়ির পাশের পুকুর থেকে মনিরুলের স্ত্রী সুরভী খাতুনের ২০ ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।এবিষয়ে মনিরুলের স্ত্রী সুরভীর বাবা শরিফুল ইসলাম দাম্পত্য কলহের জেরে নির্যাতন করে মেয়েকে খুন করা হয়েছে উল্লেখ করে ভাই মোন্নাফ হেসেন, বন্ধু রঞ্জু মিয়া এবং মা মনিরা বেগমকে আসামি করে উল্লাপাড়া থানায় মামলা করেন। পুলিশ গত শনিবার সকালে মনিরুল ও তার মাকে গ্রেফতার করে বিকেলে আদালতে পাঠায়।বিয়ের পরেও মনিরুলের একাধিক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে প্রায়ই স্ত্রীর সঙ্গে ঝগড়া হতো। গত বৃহস্পতিবার ছুটিতে গ্রামের বাড়িতে ফিরলে আবারও বিষয়টি নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এরই এক পর্যায়ে সুরভীকে শ্বাসরোধে হত্যার পর বাড়ির পাশের ফুলঝোর শাখা নদীর খালের পানিতে কচুরি পানা দিয়ে ঢেকে রাখা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। গত শুক্রবার দুপুরের সুরভীর মরদেহ ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited