শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১০:৪৭ পিএম, ২০২১-০৪-১৯
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা,(কুমিল্লা) : কুমিল্লার হোমনায় করোনা ভাইরাসজনিত রোগ কোভিড ১৯ -এর বিস্তার রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনী তৎপর থাকলেও থামছে না সাপ্তাহিত গরুর হাট বসিয়ে গণজমায়েত আয়োজনের। সার্বিক কার্যাবলী/চলাচলে বিধি নিষেধ আরোপ করে সরকার ঘোষিত সর্বত্র কড়া লকডাউনের মাঝে বসানো হয়েছে উপজেলার ঘারমোড়া বাজারে গরুর হাট। সারাদেশে এই গরুর হাটটি প্রসিদ্ধ। বাজারটি পরিচালনা করছেন ঘারমোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান।
কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়বিক্রির নির্দেশনা থাকলেও ঘারমোড়া বাজারে লকডাউন উপেক্ষা করে সকাল থেকেই বসানো হয়েছে সাপ্তাহিক গরুর হাটটি। এখানে প্রতি সোমবার সারাদেশ থেকে অসংখ্য পাইকার ট্রাকে করে গরু কেনাবেচার জন্য আসেন। এর ফলে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে এই হাটে। সব ধরণের দোকানপাটে চলে হরদম বেচাকেনা। প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনী দিনরাত মাঠে নিরলস কাজ করে যাচ্ছেন; লকডাউন কার্যকর করতে চালাচ্ছেন মোবাইল কোর্টের অভিযানও। তথাপি থামছে না মানুষের অহেতুক জনসমাগম।
সোমবার দুপুরে সরেজমিনে ঘারমোড়া বাজারে গিয়ে ঢুকতেই চোখে পড়ে- ট্রাক, সিএনজি, অটো রিক্সার তীব্র যনজট। কোনোরকমে গা ঘেঁষেই একটু এগিয়ে হোমনা-মুরাদনগর সড়কের দুইপাশে নানান দ্রব্যাদি নিয়ে পসরা সাজিয়ে বসে আছেন দোকানীরা। গায়ে গায়ে লেপ্টে কেনাকাটা করছেন মানুষ। গরুর বাজারে ঢুকতেই চোখে পড়ে ইজারাদারদের কাউন্টার থেকে গাঁদাগাঁদি করে গরুর হাঁসুলি কাটছেন ক্রেতারা। ওইদিকে গরুর ক্রেতা বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মানারও বালাই নেই। কারও মুখে মাস্ক নেই; আবার কারও পকেটে কিংবা থুতনিতে রেখে দিয়েছেন মাস্ক গরম লাগে বলে। এই অবস্থায় সরকারের করোনা ভাইরাস প্রতিরোধে জনস্বাস্থ্য সুরক্ষায় লকডাউন কার্যক্রমে কতটুকু সাফল্য আসবে তা প্রশ্ন সাপেক্ষ।
সরকারের নিদের্শনা উপেক্ষা করে জনসমাগম ঘটিয়ে গরুর হাট বসানো প্রসঙ্গে ঘারমোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাজারের ইজারাদার মো. মনিরুজ্জামান বলেন, ‘সারা বাংলাদেশেই গরুর হাট বসছে। আমবাড়ি, দিনাজপুর, সিলেটে বাজার চলতেছে খবর লইয়া দেখেন। আমরা বাংলাদেশের মধ্যে না?- পাল্টা প্রশ্ন রেখে কথা শেষ করেন।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে বলেন, গণজমায়েত হচ্ছে খবর পাওয়ামাত্র আমি তাকে ফোন করেছিলাম। তিনি ফোন রিসিভ করনেনি। আমরা সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছি। আমরা ওই বাজার বন্ধ করে দেব।

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited