শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:১১ পিএম, ২০২১-০৪-২১
ইসমাঈল হোসেন(ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়ায় অটোরিকশা চুরি করে সেটা বিক্রি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে আটক হয়েছেন ৩ চোর। পরে জনতা আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটে আজ বুধবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় আখাউড়া পৌরসভার বঙ্গবন্ধু স্কয়ার এর বাইপাস এলাকায়। এর আগে জেলা সদর উপজেলার কোড্ডা গ্রামে চোরেরা অটোরিকশা বিক্রি করতে গেলে তাদের সেখান থেকে ধরে এনে বঙ্গবন্ধু স্কয়ারে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। গ্রেফতারকৃত চোরেরা হলেন, নোয়াখালী বেগমগঞ্জের হাজিপুর গ্রামের মোঃ ইসমাইল মিয়ার পুত্র মোঃ কামরুল ইসলাম(২০), ব্রাহ্মণবাড়িয়া মোড়াইল এলাকার মৃত শিশু মিয়ার পুত্র মোঃ দেলোয়ার হোসেন(৩২), বিজয় নগর উপজেলার সিঙ্গারবিল মধ্যপাড়ার মৃত লিটন মিয়ার পুত্র মোঃ সোহেল (২৭), জানা গেছে গত রাত ২ টার সময় বিজয়নগর উপজেলার শ্রীপুর মোঃ ইয়াসিন মিয়ার অটোরিকশা চুরি করে কোড্ডা এলাকায় বিক্রি করতে গিয়ে এই ৩ চোর ধরা পড়েন। এবিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, জনতা প্রথমে আটক করে পুলিশে খবর দেয়, তখন পুলিশ ঐ তিনজন কে আটক করে থানায় নিয়ে আসে। তিনি আরো বলেন ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited