শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৫৭ পিএম, ২০২১-০৪-২১
স্বপন কুমার দাস, দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকী উপজেলার আংগারিয়ায় শিক্ষা উন্নয়ন সংঘ নামক সংগঠনটি ৩ মার্চ ১৯৯৯ খ্রি.সময়ের কিছু তরুণ ও উদ্দ্যমী যুবকদের সমন্বয়ে আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই সংগঠনটি গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে খাতা কলম ও শিক্ষাবৃত্তি দিয়ে আসছে। আংগারিয়া ইউনিয়নের ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী বিতরণ করে আসছে। তাছাড়াও প্রতি বছর তীব্র শীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে থাকে। ২০২০সালে মহামারি করোনাকালীন দূর্যোগের সময় গরীব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে আসছে। সাম্প্রতিক সময়ে দুমকী উপজেলায় ডায়রিয়া তীব্র আকার ধারণ করলে ডায়রিয়ার স্যালাইন সংকট দেখা দেয়, সেই সংকট সমাধানে সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ শফিকুল ইসলাম জাহিদ ও সাবেক সভাপতি গাজী আতিকুর রহমান শাওনের প্রচেষ্টায় এবং সাবেক ও বতর্মান সদস্যদের আর্থিক সহযোগিতায় একশত ডায়রিয়ার স্যালাইন দুমকী উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত ডাক্তার নুরুল মুমিনের কাছে হস্তান্তর করেন।এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ দিদারুল ইসলাম মুনিব,সহ সভাপতি মাসুদ বিল্লাহ, জাহাঙ্গীর হোসেন,রাশেদ খান, সাধারণ সম্পাদক আমান উল্লাহ ও সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম প্রমুখ। সংঘঠনটির সভাপতি বলেন ভবিষ্যতে দুমকি উপােজলার সকল প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী বিতরণ করবেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited