শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৪৩ পিএম, ২০২১-০৪-২২
ইসমাঈল হোসেন (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জমিতে বিষ দিয়ে পাকা ধান নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার মোগড়া ইউনিয়নের মোগড়া গ্রামের ইউসুফ ফারুকির ৩৫ শতক ধানি জমিতে এ বিষ প্রয়োগের ঘটনা ঘটে। এ ব্যপারে ইউসুফ ফারুকী বাদী হয়ে বৃহস্পতিবার সকালে আখাউড়া থানায় ৬ জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলো, মোগড়া ইউনিয়নের ছোট গাঙ্গাইল গ্রামের জসিম মিয়া (৪৫), আঃ লতিফ (৩৫), মাহবুবুল আলম লিটন (৪৫), মোর্শেদ আলম সোহেল (৫০), জাবেদ মিয়া (৪০) ও মোঃ ফজু মিয়া ( ৬০)। অভিযোগ পেয়ে আখাউড়া থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক মো: আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্থ জমির মালিক ইউসুফ ফারুকী বলেন, বিবাদীরা আমার পাশাপাশি গ্রামের বাসিন্দা। জায়গা সম্পত্তি নিয়া তাদের সাথে আমার বিরোধ রয়েছে। চলতি মৌসুমে ৩৫ শতক জমিতে ইরি ধান রোপন করি। এরপর থেকেই বিবাদীরা বিষ প্রয়োগ করে আমার ফসল নষ্ট করে দেওয়ার হুমকি দিয়ে আসছিল। বুধবার সন্ধ্যায় বিবাদীরা পূর্ব প্রতিহিংসায় আমার জমিতে বিষাক্ত ওষুধ ছিটিয়ে দেয়। এতে জমির সব পাকা ধান জ্বলে নষ্ট হয়ে গেছে। এ ব্যাপারে আখাউড়া থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক মো: আলমগীর হোসেন বলেন সরজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে অভিযোগের সত্যতা পেয়েছি। বিষ দিয়ে জমির অর্ধেকের বেশি ধান নষ্ট করে দিয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited