চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় সরকারি খালে যুবলীগ সভাপতির মার্কেট!

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় সরকারি খালে যুবলীগ সভাপতির মার্কেট!

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৩:৩৫ পিএম, ২০২১-০৪-২৪

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় সরকারি খালে যুবলীগ সভাপতির মার্কেট!

মোহাম্মদ ইসমাইল হোসেন, আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা সড়কের পাশে উপজেলার দক্ষিণ  ইউনিয়নের চেকপোস্ট সংলগ্ন কালিকাপুর অংশে সরকারি খালের কিছু অংশ দখল করে মার্কেট গড়ে তুলেছেন এক যুবলীগ নেতা।  ব্রিজের রেলিং ভেঙে রাস্তা তৈরির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি খালের প্রায় ৩০ ফিট জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন তিনি। আলোচিত ওই  যুবলীগ নেতা হলেন আখাউড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি ইদন মিয়া। 
ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি নিষ্কাশনের একমাত্র খাল (জাজির খাল নামে পরিচিত) এটি। এ অঞ্চলে বড় ধরনের জলাবদ্ধতা থেকে মুক্ত রাখতে হলে খাল দখল মুক্ত রাখতে হবে। যদি খালটি দখলমুক্ত না করা যায় তাহলে বন্যার সময় ভয়াবহ পরিস্থিতি হতে পারে বলে মনে করছেন এলাকাবাসী। 

স্থানীয়দের অভিযোগ প্রশাসন বিষয়টি জানার পরেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। ইউনিয়ন যুবলীগ সভাপতি প্রভাবশালী হওয়ায় স্থানীয়রাও তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পাচ্ছে না।

এসব বিষয়ে জানতে চাওয়া হলে ইউনিয়ন যুবলীগের সভাপতি ইদন মিয়া বলেন, আমি ২০ বছর যাবত ইউনিয়ন যুবলীগের সভাপতি। সরকারি খাল যদি আমার বিল্ডিংয়ে থাকে আমি নিজেই ভেঙ্গে দিব। সরকার ব্রিজ করেছে কিন্তু একোয়ার করে ব্রিজ করে নাই। আমার জায়গার মধ্যে ব্রিজ করেছে। আমি চেকপোস্টের ভাবমূর্তি সৌন্দর্যের জন্য রিটার্নিং ওয়াল করেছি।  বিল্ডিং ও আমার জায়গায়।  রিটার্নিং ওয়াল করতে গিয়ে হয়তো একটু  কোণা বাড়ছে।  এতে করে জনগণের অসুবিধা হবে বলে মনে করি না। ব্রীজের রেলিং আমি ভাঙ্গি নাই, ভেঙেছে ট্রলি। আমি এটা ঠিক করতে চেয়েছিলাম। সরকারি জিনিস পরে বাঁধা এসেছে তাই আমি এটা ঠিক করিনাই। 

এ বিষয়ে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর এ আলম জানান, আখাউড়া-আগরতলা সড়কের পাশে খালে অবৈধ স্থাপনার বিষয়ে ব্যক্তি দাবি করেছে তার নিজের জায়গা। ভূমি অফিসের মাধ্যমে তার কাগজপত্র যাচাই এর ব্যবস্থা নিয়েছে। আর যদি সরকারি জায়গায় অবৈধ স্থাপনা করা হয়ে থাকে তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে উচ্ছেদ করার জন্য ব্যবস্থা নিব। ব্রিজের রেলিং ভাঙ্গার ব্যাপারে  জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এটা রোডস এন্ড হাইওয়ের জায়গা। তারা যদি আমাদেরকে বলে আমরা  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর